Ghatal

Paschim Medinipur: ছুটির দিনে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল পশ্চিম মেদিনীপুরের স্কুল ছাত্র! ভোর থেকে ফের শুরু হবে উদ্ধারকাজ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: রবিবার (৬ আগস্ট), ছুটির দিনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কেঠিয়া খালের ধারে বেড়াতে এসেছিল একদল ছাত্র। এরপর, নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় তাদের মধ্যে একজন। জানা যায়, ঘাটাল থেকে ছয় বন্ধু মিলে চন্দ্রকোনায় বেড়াতে এসে, নদীতে স্নান করতে নামে। এরপর, কেঠিয়া খালের তীব্র জলস্রোতে তলিয়ে যায় ঘাটালের একাদশ শ্রেণীর ছাত্র রোহিত মোদক। কোনক্রমে বাকি ৫ জন জল থেকে উঠে প্রাণে রক্ষা পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। রোহিতের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। এরপর, স্থানীয়দের দাবি মেনে ডুবুরি নিয়ে এসেও তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে একে একে গিয়ে উপস্থিত হন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, ঘাটালের SDPO অগ্নিশ্বর চৌধুরী সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। তবে, শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও ওই ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছয় এসডিআরএফ (SDRF) টিম।

তল্লাশি অভিযান চলাকালীন উৎকন্ঠিত মানুষের ভিড় :

পুলিশ সূত্রে জানা যায়, ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ৬ ছাত্র, যথাক্রমে- শুভদীপ মন্ডল (একাদশ); অরিন দে (দ্বাদশ); অনিকেত দাস (একাদশ); অগ্রিম পাত্র (একাদশ); সুব্রত ওঝা (দ্বাদশ) এবং রোহিত মোদক (একাদশ) এদিন বেলা সাড়ে ১২টা-১টা নাগাদ নদীতে স্নান করতে নামে। প্রথম ৫ জন কোনক্রমে নদী থেকে উঠতে পারলেও, জলস্রোতে তলিয়ে যায় বছর ১৭’র রোহিত। তার বাড়ি ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বলে জানা যায়। এদিকে, রবিবার সন্ধ্যা নাগাদ রাজ্যের উদ্ধারকারী দল বা SDRF পৌঁছলেও রাতের অন্ধকারে উদ্ধারকাজ বা তল্লাশি অভিযান শুরু করেনি। সোমবার ভোর ৫টা থেকেই রোহিতের খোঁজে তাঁরা ভরা নদীতে তল্লাশি অভিযান বা উদ্ধারকাজ শুরু করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। (আপডেট: সোমবার বেলা ১১টা ৪০ নাগাদ অর্থাৎ প্রায় ২৪ ঘন্টা পর রোহিতের দেহ উদ্ধার হল কেঠিয়া নদী থেকে।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago