Ghatal

Flooded Area: প্লাবিত হতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, বন্যার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: টানা বৃষ্টিতে ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার নিচু এলাকাগুলি প্লাবিত হতে শুরু করেছে। সোমবার দুপুরের পর ঘাটাল পৌরসভার কয়েকটি ওয়ার্ডের রাস্তাতেও জল উঠতে শুরু করেছে। একই অবস্থা চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকেও। এরমধ্যেই সোমবার সকালে জল ছাড়া হয় ডিভিসি’র তরফে। ফলে জলস্তর বেড়েছে শিলাবতী, রূপনারায়ণ ও কেঠিয়া নদীতে। জলে ডুবেছে শিলাবতী নদীর উপর পারাপারের সাঁকো। ডুবেছে নিচু এলাকার রাস্তাঘাট। কৃষিজমিও জলের তলায়। পুজোর আগে আবহাওয়ার খামখেয়ালিপোনায় চরম দুশ্চিন্তায় ঘাটাল সহ চন্দ্রকোনা ১ ও ২ নং ব্লকের বাসিন্দারা।

জলের তলায় কৃষিজমি :

কয়েকদিনের টানা বৃষ্টিতে এবং ডিভিসি জল ছাড়ার কারণে, চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা এলাকায় ডুবেছে শিলাবতী নদীর উপর কাঠের সাঁকো। চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এক ও দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জলের তলায় ধান ও সবজি জমি। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। চন্দ্রকোনা ও কেশপুর বিধানসভার সঙ্গে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাটিও জলের তলায় রয়েছে। কেশপুর বিধানসভার মধ্যে কুষ্টগিরি, কাঁঠালবেড়িয়া সহ একাধিক এলাকার মানুষজনদের বিভিন্ন কাজের জন্য আসতে হয় চন্দ্রকোনা বিধানসভা এলাকায়।পাশাপাশি ওই একাধিক গ্রামের ছাত্র-ছাত্রীদের আসতে হয় পিংলাস উচ্চ বিদ্যালয়ে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি জল বাড়তেই জলের তলায় চলে গেছে। এমনকি নিচু এলাকার ধান জমিগুলিও জলের তলায় থাকার কারণে চরম ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সবমিলিয়ে পুজোর আগে প্রাকৃতিক দুর্যোগের ফলে চরম দুশ্চিন্তায় চন্দ্রকোনা সহ জেলার কৃষি প্রধান এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে শিলাবতী নদীর জল বইছে বিপদ সীমার উপরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার-বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। সবমিলিয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। সোমবার দুপুরের পর থেকেই অবশ্য বন্যা মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নিয়েছে ঘাটাল মহকুমা প্রশাসন তথা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বিকেলের পর উচ্চ পর্যায়ের বৈঠক ছাড়াও ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

বিপদসীমার উপর দিয়ে বইছে জল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago