Health

Midnapore Medical: মেদিনীপুর মেডিক্যালের মেঝেতে শুয়েই নিতে হল স্যালাইন! প্রাক্তন বিধায়কের বেড জুটলো প্রায় ২৪ ঘন্টা পর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: পরিবর্তনের ঝড়েও জ্বলে উঠেছিল লাল সূর্য (দিবাকর)। ২০১১-সালে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের (বর্তমান, ঝাড়গ্রাম) বিনপুর বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন সিপিআইএম প্রার্থী দিবাকর হাঁসদা। দাপুটে এই বাম নেতা বর্তমানে আর বিধায়ক না থাকলেও, সিপিআইএম- এর ঝাড়গ্রাম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। একই সঙ্গে তিনি কৃষক সভারও সদস্য। সেই বাম নেতা ও প্রাক্তন বিধায়কের-ই বেড জুটলো না মেদিনীপুর মেডিক্যালে! অভিযোগ, প্রায় ২৪ ঘন্টা হাসপাতালের মেঝেতে শুয়ে-বসেই স্যালাইন নিতে হয়েছে তাঁকে। তারপর, সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি বেড পান। মঙ্গলবার তাঁর গল ব্লাডার অপারেশন বা অস্ত্রপচার হয় মেদিনীপুর মেডিক্যালে। এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন।

বেড পাওয়ার আগে দিবাকর হাঁসদা:

জানা গেছে, গল ব্লাডার অপারেশনের জন্য রবিবার (২৬ জুন) বিকেলে তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। তাঁকে পাঠানো হয় নতুন বিল্ডিং (IC Building)- এর মেল সার্জিক্যাল ওয়ার্ডে। তবে, জোটেনি বেড। এরপর, ৫০ টাকা দিয়ে প্লাস্টিক কিনে এনে ওয়ার্ডের মেঝেতে শুয়ে-বসে কাটাতে হয় তাঁকে। আরও অসংখ্য রোগীকেও এভাবেই দিনের পর দিন কাটাতে হয়! তাই, সোশ্যাল মিডিয়ায় ছবি সহ দিবাকর বাবু একটা পোস্ট করেন রবিবার রাতে। লেখেন, “এরই নাম উন্নয়ন?” নিমেষে তা ভাইরাল হয়। সোমবার বিভিন্ন সংবাদমাধ্যম-ও খোঁজ খবর নেয়। অবশেষে, সোমবার সন্ধ্যার মধ্যেই তাঁকে বেডের ব্যবস্থা করে দেওয়া হয়। তবে, তিনি তা নিতে অস্বীকার করেন! একসময় দরিদ্র, অসহায়, পিছিয়ে পড়া মানু্ষজনদের সঠিক চিকিৎসা ও বেডের ব্যবস্থা করতে যে বিধায়ক তৎপর ছিলেন, তিনি এবারও তাঁদের কথা বললেন। হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেন, মেঝেতে যাঁরা আছেন, তাঁদের জন্য গদি ও বিছানার চাদরের ব্যবস্থা করতে হবে। তাঁর অভিযোগ, হাসপাতালের বিভিন্ন রুমে গদি মজুদ হয়ে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর, ওঁদের গাঁটের পয়সা খরচ করে প্লাস্টিক কিনতে হচ্ছে! কর্তৃপক্ষের আশ্বাসে সোমবার রাতে তিনি বেডে যান।‌ মঙ্গলবার তাঁর অপারেশন হয়। আপাতত তাঁকে পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়েছে। এনিয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “অস্বীকার করার উপায় নেই যে, হাসপাতালে রোগীর চাপ প্রচুর। আর, ওনার বিষয়টি আমরা জানতাম না! জানা সম্ভবও নয়। তবে, যখনই জানতে পেরেছি, ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বেড পাওয়ার পর:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago