Suicide

Suicide: পশ্চিম মেদিনীপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা! ‘একটা ছবি বেরিয়ে যাওয়ার পর থেকেই অবসাদে ভুগছিল’, জানালেন বাবা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: ফের আত্মহত্যার ঘটনা পশ্চিম মেদিনীপুরে! এবার, বছর ২১-এর কলেজ ছাত্রী গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করলেন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে, নারায়ণগড় থানার নারমা গ্রাম পঞ্চায়েতের চকলহরী গ্রামে। মৃত কলেজ ছাত্রীর নাম টগরী মাইতি। মঙ্গলবার খড়্গপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হয়। শোকস্তব্ধ বাবা আনন্দ মাইতি জানান, “একটা ছবি বেরিয়ে গিয়েছিল (ভাইরাল হয়েছিল)। সেটা দেখার পর থেকেই অবসাদে ভুগছিল।” তবে, এই ঘটনায় তিনি নিজে বা পরিবারের তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের তরফে ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মৃত কলেজ ছাত্রী :

জানা গেছে, সোমবার (২৭ জুন) দুপুর ১ টা নাগাদ বাড়ির ভেতর থেকেই টগরী’র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দ্বিতীয় বর্ষের ওই কলেজ ছাত্রী ঠিক কি কারণে আত্মহত্যা করেছে, তা নিয়ে নিশ্চিত নন কেউই। তবে, ওই কলেজ ছাত্রীর বাবা আনন্দ মাইতি মঙ্গলবার (২৮ জুন) জানিয়েছেন, “আমি বাড়িতে ছিলামনা। ওর মা আর ও বাড়িতে ছিল। হঠাৎ আমার কাছে ফোন আসে, তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য। এসে দেখি এই!” তাঁর বক্তব্য, “মেয়ের একটা ছবি বেরিয়ে গিয়েছিল। সেটা দেখার পর থেকেই অবসাদে ভুগছিল।” তবে, কি ছবি, কবে বেরিয়েছিল, সেই বিষয়ে বিশদে তিনি জানাতে পারেননি! এই বিষয়ে লিখিত অভিযোগ-ও দায়ের হয়নি। তবে, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago