Health

Paschim Medinipur: “শালবনীতে অপুষ্টিতে ভোগা শিশু এই মুহূর্তে নেই”! দুয়ারে দুয়ারে ঘোরার পর জানালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের দারিদ্র্য অধ্যুষিত বিভিন্ন আদিবাসী প্রধান গ্রামগুলির শিশুদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রগুলি পরিদর্শন করল ব্লক স্বাস্থ্য দপ্তরের একটি দল। সোমবার সকাল থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা শালবনী সুপার স্পেশালিটির সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাসের নেতৃত্বে শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ইরসাদ এম, পুষ্টি বিশেষজ্ঞ ডাঃ পারমিতা প্রধান, সহকারী সুপার ডাঃ এস. আলম ও ডাঃ কে. পানিগ্রাহী সহ স্বাস্থ্য দপ্তরের এই দলটি ভাদুতলা, কোনিয়ারি, কাটপুকুরিয়া, উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পৌঁছে যান। সেখানে আগত মা ও শিশুদের শিশুদের অপুষ্টি বিষয়ে সচেতন করা হয়। শিশুদের পুষ্টিকর খাদ্য, শাক সবজি, ফলমূল কি খাওয়ানো উচিৎ সেবিষয়ে বোঝানো হয়।

স্বাস্থ্য দপ্তরের দল :

পাশাপাশি, জেলার একমাত্র পুষ্টি পুনর্বাসন কেন্দ্র শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের “পরশ” বিভাগে অপুষ্টিতে ভোগা শিশুদের নিয়ে মায়েদের ২১ দিন চিকিৎসার মধ্যে থাকার যে ব্যবস্থা আছে, তাও বার্তা দেওয়া হয়। তবে, সুপার তথা BMOH ডাঃ মনোজিৎ বিশ্বাস জানান, “অত্যন্ত আশাপ্রদ খবর যে, শালবনীতে এখন একটি শিশুও অপুষ্টিতে ভুগছে না। একটি শিশুও ‘শ্যাম’ (SAM- Severe Acute Malnutrition) এর রেড লেবেলে (বিপজ্জনক স্তর) নেই। কয়েকটি শিশু ইয়েলো লেবেলে রয়েছে, তবে সেই শিশু গুলিকেও গ্রিন লেবেলে আনার চেষ্টা করা হচ্ছে।”

ব্লক স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে স্বাস্থ্য শিবির :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago