Arrested

Arrested: আতঙ্কের নাম বাইক গ্যাং! ফের ছিনতাই খড়্গপুরে, অবশেষে দুই ছিনতাইবাজ সহ ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: ফের পরপর দু’দিন ২ টি ছিনতাইয়ের ঘটনা ঘটলো রেলশহর খড়্গপুরে। প্রথমটি ১৮ নং ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায়, দ্বিতীয়টি হিজলি সংলগ্ন ডিভিসি এলাকায়। প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫ টা নাগাদ নিউ সেটেলমেন্ট এলাকায়। প্রতিদিনের মতো হাঁটাহাঁটি করে বাড়ি ফিরছিলেন দুই মহিলা। পেছন থেকে বাইক গ্যাং এসে এক মহিলার গলা থেকে ২ ভরি সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়! সেই একই কায়দায়, প্রায় একই এলাকায় একইভাবে পরপর ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী! এই ঘটনায় খড়্গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে খড়্গপুর শহরের ডিভিসি মোড় এলাকায়। যদিও এই ঘটনার লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

গতকাল বিকেলের ছিনতাইয়ের ঘটনার বিবরণ দিচ্ছেন মহিলা :

এই ম্যাটাডোরটিই আটক করা হয়েছে :

এদিকে, পরপর ছিনতাই আর দুষ্কৃতী তাণ্ডবের মধ্যেই ফের একবার বড়সড় সাফল্য পেল খড়্গপুর টাউন থানা। আজ (মঙ্গলবার) অর্থাৎ ২৩ নভেম্বর গভীর রাতে (রাত্রি দেড়টা নাগাদ), গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর টাউন থানার পুলিশ ইন্দা বাজার এলাকা থেকে একটি ম্যাটাডোর এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র সমেত ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। খড়্গপুর টাউন থানা সূত্রে জানা গেছে, এই ৭ জনের মধ্যে ২ জন আছে বাইক গ্যাং ছিনতাইবাজ। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, গত কয়েকদিনে খড়্গপুর শহর ও সংলগ্ন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে যে বাইক গ্যাং-টি, তাতে মোট ৮ জন দুষ্কৃতী আছে। তার মধ্যে, ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার যে ৭ জনের দুষ্কৃতী দলটিকে গ্রেফতার করা হয়েছে, সেই দলেই আছে ওই দুই ছিনতাইবাজ! আরও ৬ জন ছিনতাইবাজের খোঁজে চলছে জোর তল্লাশি। এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। মঙ্গলবার গ্রেফতার হওয়া দুই ছিনতাইবাজ সমেত ৭ দুষ্কৃতীই খড়্গপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে, বেশিরভাগই ‘কুখ্যাত’ পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা। ৭ জনের নাম হল যথাক্রমে- শেখ সৈয়দ ওরফে সাহাজাদা (পাঁচবেড়িয়া, বয়স ২২); আজাদ মল্লিক (গান্ধী‌নগর, বয়স ৪০); সেখ রাজু (গান্ধীনগর, বয়স ৪০); সেখ সিরাজ ওরফে ভুরু (পূর্ব আম্বা, বয়স ৩৫); সেখ হোসেন (আজাদবস্তি, বয়স ৪৩); সেখ আলমগীর ওরফে গুডরি (পাঁচবেড়িয়া, বয়স ৪৫) এবং ভবেশ পাত্র ওরফে সোনু (মালঞ্চ, বয়স ২৭)। দুষ্কৃতীদের কাছ থেকে একটি বন্দুক (গুলি সমেত), ভোজালি এবং একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। মঙ্গলবার দুপুরে এদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উদ্ধার করা হয়েছে গুলি সমেত একটি বন্দুক :

সাত দুষ্কৃতীকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago