Health

Midnapore: ঘরে ঘরে জ্বর, সেঞ্চুরি ছাড়ালো পশ্চিম মেদিনীপুরের করোনা-ও! IIT সহ খড়্গপুর ৬১, মেদিনীপুর ২২

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, পেশিতে টান, মাথা ধরা সহ সারা শরীরে অসহ্য যন্ত্রণা আর সঙ্গে পেট খারাপ। মোটামুটি এই খবর-ই আসছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। খড়্গপুর থেকে মেদিনীপুর, ঘাটাল থেকে পিংলা, গড়বেতা- সর্বত্রই বেড়েছে জ্বর সহ এই ধরনের ভাইরাল ফিভারের উপসর্গ। মেদিনীপুর শহরের প্রতিটি ডাক্তারের চেম্বার এই ধরনের রোগের ভিড়। অনেকেই করোনা পরীক্ষা করিয়েছেন বা করাচ্ছেন। বেশিরভাগ-ই অবশ্য তার প্রয়োজন বোধ করছেন না! আসলে, তৃতীয় ঢেউ থেকেই করোনা’র উপসর্গ আর ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল ফিভারের উপসর্গ প্রায় একই রকম হয়ে গেছে। তাই, এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হলো, করোনা না সাধারণ মরশুমি জ্বর- তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। তাই, সাধারণ অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামল দিয়েই অনেকে কাজ চালিয়ে নিচ্ছেন! তবে, তা যে একেবারেই সমীচীন নয়, তা জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতেই, শুক্রবার (৮ জুলাই)- এর রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার (৭ জুলাই) জেলায় মোট করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ১০২ জনের! তবে, মৃত্যু’র খবর নেই। গোটা দেশ ও রাজ্য জুড়েই সংক্রমণ বাড়লেও, মৃত্যুর হার একেবারেই কম- এটুকুই স্বস্তি দেওয়ার মত খবর। তবে, পুনরায় মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে স্বাস্থ্য দপ্তর।

সাবধানে রাখতে হবে শিশুদের (প্রতীকী ছবি) :

উল্লেখ্য যে, গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত ১০২ জনের মধ্যে ৬১ জন-ই খড়্গপুর শহর ও সংলগ্ন এলাকার। এর মধ্যে, IIT Kharagpur ক্যাম্পাসের প্রায় ২০ জন। এছাড়াও, রেল সহ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। মেদিনীপুর শহরের ১৮ জন ও গ্রামীণের ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, গড়বেতা, বেলদা, ডেবরা, পিংলা, শালবনী- প্রভৃতি এলাকায় ১-২ জন করে সংক্রামিতের সন্ধান পাওয়া গেছে। ঘাটাল মহকুমায় বেশ কয়েকজন করোনা সংক্রমিত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, আইআইটি খড়্গপুর ছাড়াও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একাধিক জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, প্রায় সকলেই জ্বর সহ উপরোক্ত সাধারণ উপসর্গগুলিতেই আক্রান্ত। মারাত্মক কোনো উপসর্গের হদিশ এখনও মেলেনি; তা সত্ত্বেও, চিকিৎসকদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে- ১. শিশু ও বয়স্কদের এই ধরনের উপসর্গ দেখা দিলেই অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। ২. কো-মর্বিডিটি থাকলে সতর্ক থাকতে হবে এবং উপসর্গ দেখা দিলে টেস্ট করাতে হবে। ৩. চিকিৎসকের পরামর্শ না নিয়ে, অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত হবেনা। ৪. আগস্ট নাগাদ সংক্রমণ শীর্ষে পৌঁছতে পারে, তার আগেই সকলকে সচেতন হতে হবে এবং মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ৫. ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করতে হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago