Tragic Death

Tragic Death: মর্মান্তিক! কুঁয়ো খনন করতে নেমে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু এক যুবকের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: উল্টো রথের দিন-ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুরে। শনিবার জেলার দাসপুর থানার জোতঘনশ্যাম গ্রামের এক ব্যাক্তির বাড়িতে কুঁয়ো খননের কাজ চলছিল। সেই কাজ চলাকালীন-ই, মৃত্যু হল এক শ্রমিকের। জানা গেছে, নিচে নামার অসুস্থ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়। মৃত শ্রমিকের নাম রামকৃষ্ণ মাদাইয়া। বাড়ি ঝাড়খণ্ডে। বয়স মাত্র ২৭ বছর। ঘটনা ঘিরে, এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

উদ্ধার করা হল ওই যুবককে:

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে দাসপুরের জ্যোতঘনশ্যাম গ্রামে একজনের বাড়িতে কুয়ো খোঁড়ার কাজ চলছিল। কাজ চলাকালীন মাটির নিচে গর্ত খোঁড়ার সময় অসুস্থ হয়ে পড়েন ওই শ্রমিক। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে, দাসপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। এদিকে, এই ঘটনার পর-ই দাসপুরের যে ব্যক্তির বাড়িতে কুয়া খোঁড়ার কাজ চলছিল, সেই কাজের বৈধতা এবং অনুমতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago