Health

C & DST Laboratory: মেদিনীপুর মেডিক্যালে সি অ্যান্ড ডিএসটি ল্যাবরেটরি’র উদ্বোধন! উপকৃত হবেন ৭ হাজার যক্ষ্মা রোগী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: আর কলকাতায় নমুনা পাঠানোর প্রয়োজন নেই। এবার থেকে ‘প্রতিরোধী যক্ষ্মা’ বা ‘এমডিআর টিবি’ (MDR TB/ Multidrug-resistant TB) নির্ণয় হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই। শুক্রবার মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে উদ্বোধন হল অত্যাধুনিক ‘সি অ্যান্ড ডিএসটি ল্যাবরেটরি’ (C & DST Lab./ Culture and Drug Susceptibility Testing Laboratory)’র। উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানী এ। ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষা ডাঃ মৌসুমী নন্দী, সুপার ডাঃ ইন্দ্রনীল সেন, শিশু বিভাগের প্রধান ডাঃ তারাপদ ঘোষ এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ পার্থসারথি পাল প্রমুখ।

মেদিনীপুর মেডিক্যালে সি অ্যান্ড ডিএসটি ল্যাবরেটরি’র উদ্বোধন :

প্রসঙ্গত, কলকাতা, উত্তরবঙ্গ, বাঁকুড়া ও বর্ধমানের পর রাজ্যে এটি পঞ্চম ‘সি অ্যান্ড ডিএসটি ল্যাবরেটরি’। জেলাশাসক জানিয়েছেন, এর ফলে উপকৃত হবেন প্রায় ৭ হাজার যক্ষ্মা রোগী। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মতে, “টিবি বা যক্ষ্মা রোগীদের মাল্টি ড্রাগ রেজিস্টেন্ট আছে কিনা, তা জানার জন্য প্রতিটা রোগীর ড্রাগ রেজিস্টেন্ট টেস্ট অত্যাবশ্যক। আগে এই ধরনের টেস্টের জন্য রোগীকে বা তার কফ স্যাম্পল কলকাতায় পাঠাতে হতো। এখন থেকে জেলাতেই এই পরিষেবা পাবেন রোগীরা।” উল্লেখ্য যে, সাধারণ যক্ষ্মা ৬-৯ মাসের চিকিৎসায় সেরে ওঠে। কিন্তু, প্রতিরোধী যক্ষ্মা (MDR TB) সারতে সময় লাগে অন্তত ২৪-২৭ মাস। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, নতুন যক্ষ্মা রোগীদের মধ্যে ২-৩ শতাংশ এমডিআর টিবি (প্রতিরোধী যক্ষ্মা)-তে আক্রান্ত হন এবং দ্বিতীয়বার যাঁরা যক্ষ্মায় আক্রান্ত হন তাঁদের মধ্যে ১৫ শতাংশের দেহে এমডিআর টিবি’র জীবাণু পাওয়া যায়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী সতর্ক করে দেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস (Mycobacterium Tuberculosis) সাধারণত ফুসফুসে আক্রমণ করে। রোগের জীবাণু ছড়ায় বাতাসের মাধ্যমে। প্রতি বছর গড় মৃত্যুর হার ৫ শতাংশ। যক্ষা রোগীর শরীরে রোগ প্রতিরোধ না থাকায়, তাঁদের মধ্যে অনেকেই গত ২ বছরে করোনা আক্রান্ত হয়েছেন। উপসর্গও কাছাকাছি একই রকম। তাই দীর্ঘদিন ধরে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট থাকলে দ্রুত হাসপাতালে আসা বা নমুনা পরীক্ষা করানোর প্রয়োজন আছে বলে তিনি জানিয়েছেন।

Culture & Drug Susceptibility Testing (C & DST) Laboratory:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago