Paschim Medinipur

World Record: যোগব্যায়ামে বিশ্ব রেকর্ড গড়ল পশ্চিম মেদিনীপুরের অভিনন্দন

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার অভিনন্দন ঘোষ ‘গরুড়াসন’ (Garudasana) করে বিশ্ব রেকর্ড করলো। চেন্নাইয়ের ‘কালাম ওয়ার্ল্ড রেকর্ডস’ (Kalam World Records) তাকে এই স্বীকৃতি দিয়েছে। ৪০ মিনিট ৭ সেকেন্ড ধরে ‘গরুড়াসন’টি করে এই রেকর্ড অর্জন করেছে অভিনন্দন। উল্লেখ্য, এর আগেও অভিনন্দন ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book of Records) এবং ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’ (International Book of Records) এর স্বীকৃতি অর্জন করেছে।

অভিনন্দন ঘোষ:

বছর ২০’র অভিনন্দন জানিয়েছে, “আজকের যুব সমাজ যোগব্যায়াম’কেই সঙ্গী করুক। যোগব্যায়ামই পারে রক্তমাংসের শরীরে আবদ্ধ জীবাত্মার সাথে সেই মহাজাগতিক শক্তির মেলবন্ধন ঘটাতে।” অভিনন্দনের বাবা ও দাদু দু’জনেই যোগব্যায়ামের শিক্ষক। তাঁরাই অভিনন্দন এর অনুপ্রেরণা। অভিনন্দন বর্তমানে ঘাটাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। অভিনন্দন এর পুরস্কার প্রাপ্তির খবর পেয়ে ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্গাশঙ্কর পান ইতিমধ্যে অভিনন্দনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দনের বাবা সঞ্জিত ঘোষ ছেলের এই পুরস্কার প্রাপ্তির খবরে ‘গর্বিত’। তিনি বলেন, “আমি যা পারিনি, অভিনন্দন সেটা করতে পেরেছে।” তিনি এও বলেন, “মানুষ যদি যোগকে নিত্য সঙ্গী করে তাহলে সুস্থ জীবন লাভ করবে।” অভিনন্দনের বিশ্ব রেকর্ডের খবরে এলাকাবাসীর মধ্যেও খুশির হাওয়া!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago