Health

IIT Kharagpur: প্রবল সংক্রমণের মুখে IIT খড়্গপুরে মাইক্রো কনটেনমেন্ট জোন! মেদিনীপুর-খড়্গপুরের পর সংক্রমিত ঘাটাল হাসপাতালের সুপার, শালবনীর সহকারী সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: গত ৭ দিনে শুধুমাত্র আইআইটি খড়্গপুরেই ১৫০ পেরিয়ে গেছে সংক্রমণ! প্রবল সংক্রমণের মুখে তাই IIT খড়্গপুরের টেক মার্কেট মাইক্রো কনটেনমেন্ট জোন হচ্ছে আগামী ৭ দিনের জন্য। আজ থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত আইআইটি খড়্গপুর ক্যাম্পাসের ‘টেক মার্কেট’ এলাকাটিকে মাইক্রো কনটেনমেন্ট ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকবে দোকানপাট, বাজার। শুধুমাত্র ৫০ শতাংশ জরুরি পরিষেবা চালু থাকবে রাত্রি ১০ টা অবধি। ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

IIT Kharagpur এর বিজ্ঞপ্তি :

অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও খড়্গপুর মহাকুমা হাসপাতালের পর সংক্রমিত হলেন ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার ডাঃ সম্রাট রায় চৌধুরী। এছাড়াও, ঘাটাল মহকুমা হাসপাতালের আরও ১০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। আগেই সংক্রমিত হয়েছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার ডাঃ ইন্দ্রনীল সেন সহ একাধিক স্বাস্থ্যকর্মী। গত চব্বিশ ঘণ্টায় পুনরায় সংক্রমিত মেদিনীপুর মেডিক্যাল কলেজের একাধিক জুনিয়র চিকিৎসক। এছাড়াও, সংক্রমিত খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। সংক্রমিত শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার ডাঃ গীতা মুর্মু সহ একাধিক নার্স ও স্বাস্থ্যকর্মী। গত চব্বিশ ঘণ্টায় জেলাজুড়ে ২০৪ জন সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago