Health

Corona Update: ৩ দিনে শুধু মেদিনীপুরে ২২৫ জন আক্রান্ত, গত চব্বিশ ঘণ্টায় জেলায় ২০১! করোনা রোগীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবার উদ্বোধন জেলাশহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২০১ জন। মৃত্যু’র খবর নেই। তবে, বেড়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। শালবনী করোনা হাসপাতালে এদিন ৩ জন করোনা সংক্রমিত মৃদু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও, আগের দিন থেকেই মেদিনীপুর, ঘাটাল, খড়্গপুরে চিকিৎসাধীন ছিলেন ২৫ জন। এদিন, আরও ৪ জন ভর্তি হয়েছেন। সবমিলিয়ে শনিবার রাত অবধি জেলার হাসপাতালগুলিতে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩২। বেশিরভাগজনেরই উপসর্গ জ্বর, সর্দি, মাথাব্যথা। কিছু জনের কাশি’র উপসর্গও রয়েছে। এদিকে, জেলার মধ্যে সংক্রমনের শিক্ষা আছে মেদিনীপুর শহর ও খড়্গপুর শহর। গত চব্বিশ ঘণ্টায় ৮৫ জন সহ মেদিনীপুর শহর ও শহরতলীতে তিন দিনে মোট সংক্রমিত হয়েছেন প্রায় ২২৫ জন। খড়্গপুর শহরে গত চারদিনে সংক্রমিত প্রায় ৩০০ বা আরও বেশি। গত চব্বিশ ঘণ্টায় খড়্গপুরে রেল সূত্রে আক্রান্ত হয়েছেন ২৫ জন, আইআইটি সূত্রে পজিটিভ দেখা যাচ্ছে ৫ জন এবং শহর এলাকায় আরও ১৫ জন ও গ্রামে ৫ জন। এছাড়াও, গত চব্বিশ ঘণ্টায় ঘাটাল মহকুমায় প্রায় ৩০ জন ছাড়া, ডেবরা, সবং, কেশিয়াড়ি, দাঁতন, বেলদা, গড়বেতা ও শালবনীতে গড়ে ৫-৬ জন করে করোনা সংক্রমিত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে প্রকাশিত।

বিনামূল্যে শহরে টোটো পরিষেবা :

এই পরিস্থিতিতে, শনিবার মেদিনীপুর শহরের কোভিড আক্রান্ত মানুষদের পরিষেবা দিতে তৃণমূল সমর্থিত মেদিনীপুর টোটো ইউনিয়নের উদ্যোগে এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়ার প্রচেষ্টায় বিনামূল্যে টোটো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন এই টোটো পরিষেবার উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান। উপস্থিত ছিলেন, প্রাক্তন কাউন্সিলর অনিমা সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ইউনিয়নের সভাপতি বুদ্ধদেব মহাপাত্র জানান, “মূলত কোভিড আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া, পরীক্ষা নিরীক্ষার করতে নিয়ে যাওয়ার জন্য পাঁচটি টোটো ২৪ ঘন্টা প্রস্তুত থাকবে। পরিষেবা নিতে পাঁচটি মোবাইল নং দেওয়া হয়েছে যোগাযোগের জন্য।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago