Health

Midnapore: মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের আগেই জেলার সরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ মে:সাত দিন বাদেই (১৭ মে) পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই, জেলার ঘাটাল মহকুমা হাসপাতালের বিরুদ্ধে উঠলো মারাত্মক অভিযোগ। স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যেখানে সর্বসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবা ‘বিনামূল্যে’ করতে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প সহ নানা উদ্যোগ নিচ্ছেন বারে বারে, সেখানে সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, ‘টাকা নিয়ে’ চিকিৎসা পরিষেবা দেওয়ার। চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের তেমনই অভিযোগ। মঙ্গলবার (১০ মে), এক রোগীর আত্মীয় ক্যামেরার সামনে অভিযোগ করেছেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ক্যাথেটার পরানো এবং খোলা সহ অন্যান্য পরিষেবা পেতে নিতে হচ্ছে আয়াদের সহযোগিতা। যার বিনিময়ে একশ থেকে দেড়শ টাকা দিতে হচ্ছে রোগীর আত্মীয়দের।

টাকা দিয়ে পরিষেবা নিতে হচ্ছে বলে অভিযোগ:

সংশ্লিষ্ট বিভিন্ন মহল জানাচ্ছে, চিকিৎসাধীন রোগীর পরিষেবায় কর্মরত নার্সিং কর্মীদের এসব পরিষেবা দেওয়ার কথা। কিন্তু, নার্সিং কর্মীরা এই পরিষেবা না দিয়ে আয়াদের সহযোগিতা নেওয়ার কথা বলছেন। তাই বাধ্য হয়ে, আয়াদের কাছে গাঁটের কড়ি খরচা করে এই ধরনের একাধিক পরিষেবা নিতে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের। ঘাটাল মহকুমা হাসপাতালে কর্মরত এক আয়াকে প্রশ্ন করা হয়, এই কাজ তো নার্সদের, আপনি করছেন কেন? তার উত্তরে আয়া বলেন, “ইয়ার্কি করতে জায়গা পাননি! পেচ্ছাবের নল খুলবেন নার্সেরা?” এই বলেই ক্যামেরার সামনে থেকে ছুটে পালিয়ে যান ওই আয়া। এ বিষয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে সুপার সুব্রত দে’র সাথে যোগাযোগ করা হয়। সুব্রত বাবু জানান, তিনি সবেমাত্র সুপারের দায়িত্ব পেয়েছেন। তিনি আরো বলেন, “বিষয়টি আপনাদের কাছে শুনলাম। আমি খতিয়ে দেখব। এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ জমা পড়েনি।” তবে, অভিযোগ ওঠার পর-ই মহকুমাশাসক সুমন বিশ্বাস এবং জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র হাসপাতাল পরিদর্শন করেন। শ্যামপদ পাত্র জানিয়েছেন, “আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, স্বাস্থ্য পরিষেবার উপর জোর দিচ্ছেন। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত পরিষেবার ব্যবস্থা করেছেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্যও করে দিয়েছেন স্বাস্থ্যসাথী। তা সত্ত্বেও সামান্য দু’একটি ক্ষেত্রে এই ধরনের ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত। বিষয়টি আমরা খতিয়ে দেখার জন্য পরিদর্শন করেছি।”

অভিযোগ ঘাটাল মহকুমা হাসপাতালের বিরুদ্ধে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago