IIT KHARAGPUR

IIT Kharagpur: “প্রাক্তনীরাই আইআইটি’র শক্তি, দেশের ‌গর্ব!” খড়্গপুর আইআইটি-তে উপস্থিত রাজ্যপাল তাঁদের আমন্ত্রণ জানালেন রাজভবনে

মণিরাজ ঘোষ, খড়্গপুর, ২৭ মার্চ: “এদেশের ইতিহাস শিক্ষা, দীক্ষা, জ্ঞান, গরিমায় উজ্জ্বল! বর্তমানে, প্রযুক্তিগত দিক দিয়েও আমাদের দেশ অনেক উন্নত। দেশের গৌরবে আইআইটি’র প্রাক্তনীদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের অনেকেই হয়তো এই দেশে থাকেন না! তবুও, এই দেশের জন্য অনেক দূর থেকেও তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন। খড়্গপুর আইআইটির প্রাক্তনীরাই যে আইআইটি’র অন্যতম প্রধান শক্তি, তা আজ এখানে না এলে বুঝতে পারতাম না! বিখ্যাত এই প্রাক্তনীদের সান্নিধ্য পেয়ে আমি গর্বিত, উচ্ছ্বসিত।” খড়্গপুর আইআইটির প্রাক্তনীদের সম্মানিত ও পুরস্কৃত করার অনুষ্ঠান ‘অল্যামনি ফ্রেটারনিটি’ (Alumni Fraternity)-তে ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত হয়ে রবিবার (২৭ মার্চ) এভাবেই নিজের অন্তরের আবেগ উজাড় করে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিনের অনুষ্ঠান থেকে, খড়্গপুর আইআইটির প্রাক্তনী ড. বিনোদ গুপ্তা (এভারেস্ট ভেনচার এর ম্যানেজিং পার্টনার)’র হাতে ‘ডক্টর অফ সাইন্স’ (D.Sc- Doctor of Science); ড. অশোক কুমার দে সরকারের হাতে ‘লাইফ ফেলো অ্যাওয়ার্ড- ২০২১’ এবং ড. কল্যাণ চক্রবর্তী’র হাতে ‘ডিস্টিঙ্গুইশড এলামনি অ্যাওয়ার্ড’ তুলে দিলেন রাজ্যপাল। এরপরই, বক্তৃতা দিতে ওঠে প্রাক্তনীদের কৃতিত্বে আবেগাপ্লুত হয়ে পড়েন রাজ্যপাল। তিনি বলেন, “আমি খড়্গপুর আইআইটি’র এই বিখ্যাত প্রাক্তনীদের রাজভবনেও সান্নিধ্য পেতে চাইছি। আমি চাইব, রাজ্যের উন্নতির জন্য তাঁদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলতে।”

খড়্গপুর আইআইটি-তে রাজ্যপাল জগদীপ ধনখড়:

রাজ্যপালের হাতে স্মারক তুলে দিলেন আইআইটি খড়্গপুরের ডাইরেক্টর ড. বীরেন্দ্র কুমার তেওয়ারি :

প্রাক্তনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ছাড়াও, খড়্গপুর আইআইটি’র সুপার কম্পিউটিং ব্যবস্থারও সূচনা করেন তিনি। উল্লেখ্য যে, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের (National Super Computing Mission) আওতায় দেশের কম্পিউটার ব্যবস্থার উন্নীতকরণ এবং স্বদেশীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে দেশজুড়ে। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই সুপার কম্পিউটার প্রকল্প চালু হচ্ছ বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)ও। রবিবার (২৭ মার্চ) এই ‘পরমশক্তি সুপার কম্পিউটিং সিস্টেম’ এর উদ্বোধনও করলেন রাজ্যপাল। এই প্রকল্পের সূচনা করে, কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ (Make in India) এর জয়গান গাইলেন ধনখড়। ধনখড় বললেন, “আমি বিস্মিত! কত উন্নত, উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার ব্যবস্থার সূচনা হচ্ছে আইআইটি-তে। ভারতের তৃতীয় উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটিং সিস্টেমের সূচনা হল।” প্রসঙ্গত, এর আগে গত মাসে বেঙ্গালুরু আইআইএসসি (IISC Bangalore) তে ‘পরম-প্রভেগা’ নামে এই সুপার কম্পিউটিং ব্যবস্থা চালু করা হয়েছে। আত্মনির্ভর ভারতের (Make in India) অংশ হিসেবে দেশের কম্পিউটার ক্ষমতা বাড়ানোর উদ্যোগে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ রয়েছে বলে জানা গেছে। এই ব্যবস্থা প্রথম সারির অত্যাধুনিক কম্পিউটার ব্যবস্থা এবং ডাটা সেন্টার ইকোসিস্টেমে কাজে আসবে বলে আইআইটি’র ধারণা। আইআইটি খড়্গপুর এই সুপার কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারতের নোডাল সেন্টার হিসেবে কাজ করবে।

বিনোদ গুপ্তা’র হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যপাল :

সশস্ত্রীক বিনোদ গুপ্তা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago