IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরে ৩০ জন পড়ুয়া করোনা আক্রান্ত! খড়্গপুরে আরও ৫, মেদিনীপুরেও ৫ জন সহ জেলায় ১৫ জন সংক্রমিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: আইআইটি খড়্গপুরের ৩০ জন‌ পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সবেমাত্র বি.টেকের কিছু পড়ুয়া হোস্টেলে ফিরছিলেন। এছাড়াও, আরও কিছু পড়ুয়া আগে থেকেই হোস্টেলে ছিলেন। তাঁদের মধ্যেই ৩০ জন পড়ুয়া’র রিপোর্ট পজিটিভ বলে সূত্রের খবর।‌ এক আধিকারিক সহ সবমিলিয়ে সংখ্যাটা ৩১ বলে জানা গেছে। যদিও, জেলা স্বাস্থ্য দপ্তরের ১ জানুয়ারি’র রিপোর্ট অনুযায়ী মাত্র ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছিল। তাঁরা যথাক্রমে- এক্সিকিউটিভ বাংলো, জেবিসি এবং বি- ১৪১ এর আবাসিক। সম্ভবত আরও ২৭-২৮ জনের রিপোর্ট ৩ জানুয়ারি অর্থাৎ আজ সন্ধ্যার রিপোর্টে মিলতে পারে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। আইআইটি’র রেজিস্ট্রার ড. তমাল নাথ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কর্মী এবং পড়ুয়া নিয়ে মোট ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের আলাদা রাখা হয়েছে। তবে ভয়ের কিছু নেই। সকলেরই চিকিৎসা চলছে। কারও শরীরে উপসর্গ থাকলেই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হচ্ছে”। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “আমরা আইআইটি সূত্রে শুনেছি। এও শুনেছি, ওনারা একটি হোস্টেলে আক্রান্তদের আলাদা করে রেখেছেন। আমরা অফিসিয়ালি রিপোর্ট হাতে পেলে, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করব।”

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) :

অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে মাত্র ১৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এর মধ্যে, খড়্গপুর শহরের ইন্দা (৩) সহ শহরে ৪ এবং গ্রামীণে ১ জন, মেদিনীপুর শহরে ৫ জন এবং ঘাটাল মহকুমায় ৩ জন‌ আক্রান্ত হয়েছেন। গোয়ালতোড় ও বেলদায় ১ জন করে সংক্রমণ হয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, জেলায় করোনা শয্যা ফের বাড়ানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। সূত্রের খবর অনুযায়ী, শালবনী সুপার স্পেশালিটি, ডেবরা সুপার স্পেশালিটি পুনরায় করোনা হাসপাতালে পরিণত হচ্ছে। এছাড়াও, মেদিনীপুর মেডিক্যাল ও ঘাটাল মহকুমা হাসপাতালেও করোনা শয্যা প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা এনিয়ে জানিয়েছেন, “শয্যা বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে, যদিও এই মুহূর্তে মাত্র ২ জন করোনা হাসপাতালে ভর্তি আছেন। আক্রান্তরা বেশিরভাগ উপসর্গহীন। এজন্য, প্রতি ব্লকে সেফ হোম চালু করা হবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago