IIT KHARAGPUR

IIT Kharagpur: পরপর দুর্ঘটনায় বিরক্ত স্বয়ং মুখ্যমন্ত্রী! পথ বাতলে দিচ্ছেন খড়্গপুর আইআইটি’র বিশেষজ্ঞরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ জানুয়ারি: রাজ্য রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে পরপর দুর্ঘটনা! সম্প্রতি এক যুবকের মৃত্যুতে উত্তাল হয়েছিল দুর্ঘটনাপ্রবণ চিংড়িহাটা মোড়। এরপরই, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে চিংড়িহাটায় বারবার দুর্ঘটনাট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বেলেঘাটা-চিংড়িহাটা মোড়ে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আর যাতে না হয়, সেজন্য বিধাননগর পুলিশ ও কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই, ‌চিংড়িহাটা মোড়ে দুর্ঘটনা যাতে কমে সেজন্য বেশ কিছু উপায় বাতলে দিয়েছেন আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর বিশেষজ্ঞরা। সম্প্রতি, আইআইটি খড়্গপুরের এই রিপোর্টের ওপর ভিত্তি করে যৌথ সমীক্ষা চালানো হল কলকাতা ও বিধাননগর পুলিশের তরফে। তাঁরা আশাবাদী পরামর্শ অনুযায়ী ট্রাফিক সিগন্যাল ও সিস্টেমের উন্নতি ঘটালে দুর্ঘটনা কমবে!

চিংড়িঘাটামোড় (ফাইল ছবি) এর দুর্ঘটনা রুখতে উদ্যোগ :

খড়্গপুর আইআইটি’র বিশেষজ্ঞদের পরামর্শ মেনে, গত সপ্তাহের শেষেই চিংড়িহাটা মোড়ে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি সন্তোষ পাণ্ডে, এসিপি ট্র্যাফিক ও বিধাননগর পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে যৌথ সমীক্ষা চালানো হয়। কীভাবে ট্র্যাফিক ব্যবস্থাকে আরও ভালো করা যায় ও দুর্ঘটনা কমানো যায়, সে বিষয়ে আলোচনা হয়। চিংড়িহাটা মোড় এলাকায় যে ছোটো রাস্তাগুলি রয়েছে, সেগুলি ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে, খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)’র তরফে স্বল্পকালীন ও দীর্ঘকালীন ব্যবস্থা লাগু করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। স্বল্পকালীন ব্যবস্থা হিসেবে চিংড়িহাটা এলাকায় ট্র্যাফিক ঘোরানোর ব্যবস্থা উন্নতি করা এবং সাধারণ মানুষের জন্য ক্রসওভার ঠিকমতো করার কথা বলা হয়েছে। অন্যদিকে, দীর্ঘকালীন ব্যবস্থা হিসেবে, ভূগর্ভস্থ পথ তৈরি করার প্রস্তাব দিয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। ইতিমধ্যে, এই এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য পিলার তৈরির কাজ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে চিংড়িহাটায় ট্র্যাফিক ব্যবস্থাকে যাতে ঠিকভাবে সাজানো যায়, এবার সেদিকেই জোর দিয়েছে দুই কমিশনারেটের পুলিশ।

পথ বাতলে দিচ্ছে খড়্গপুর আইআইটি (IIT Kharagpur):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago