Arrested

Paschim Medinipur: প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ! গ্রেপ্তার ৬ জন মহিলা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: শুধুমাত্র সন্দেহের বশে প্রকাশ্যে দিবালোকে এক গৃহবধূকে মারধর, এমনকি মাথার চুল কেটে নেওয়া এবং তাঁর বাড়ি ভাংচুরের অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুরে। ঘাটাল থানার অজবনগর গ্রাম পঞ্চায়েতের অজবনগর গ্রামের মধ্যপাড়ায় রবিবার দুপুরে এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে জেলাজুড়ে। যদিও, ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দ্রুত পরিস্থিতির সামাল দেয়। এমনকি এই ঘটনায় ৬ জন মহিলাকে আটক এবং পরে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ।

প্রকাশ্য দিবালোকে মহিলাকে নিগ্রহ করা হল :

স্থানীয় সূত্রে জানা যায়, অজবনগর মধ্যমপাড়ার এক যুবক খোকন বড় দোলুই (২৮) এর ২ মাস আগে মৃত্যু হয়। ওই যুবক পেশায় ছিলেন গাড়িচালক। পরিবারের দাবি ছিল বিষক্রিয়া মৃত্যু হয়েছে। মৃতের পরিবার ও এলাকার কিছু মানুষের অভিযোগ ছিল, এই ঘটনায় গ্রামেরই এক মহিলা’র সঙ্গে সম্পর্কে জড়িত ছিল খোকন এবং সেই কারণেই মৃত্যু! কারণ, তার সাথে খোকনের নিয়মিত যোগাযোগ ছিল। সেই সময় এই ঘটনায় ওই মহিলার বাড়িতে চড়াও হয় মৃত খোকন বর দোলুইয়ের পরিবারের লোকজন। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। তবে, সেই সময় থেকেই রমা (নাম পরিবর্তিত) নামে ওই মহিলা বাড়ির বাইরে ছিল অভিযোগ।

ভাঙচুর করা হল মহিলার বাড়ি :

আজ, রবিবার (১৬ জানুয়ারি) সকালে রমা (নাম পরিবর্তিত)’র বাড়িতে আসার খবর পায় খোকনের পরিবার। এরপরই, তাঁর বাড়িতে চড়াও হয় খোকনের পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বেশ কিছু মহিলা। তারা প্রথমে মহিলার বাড়িতে ভাঙচুর করে। তারপর তাঁকে বাড়ি থেকে টানতে টানতে বের করে এনে প্রকাশ্য দিবালোকে তাঁর মাথার চুল কেটে নেয়। যদিও, এই ঘটনায় নিগৃহীত মহিলা’র পরিবারের লোকেরা দ্রুত ঘাটাল থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় খোকনের পরিবারের কয়েকজন এবং গ্রামবাসী সহ মোট ৬ জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ঘাটাল থানা সূত্রে।

নিগৃহীতা গৃহবধূ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago