IIT KHARAGPUR

IIT Kharagpur: উঠল লকডাউন বিধি নিষেধ! আজ থেকেই স্বাভাবিক হচ্ছে IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: প্রবল সংক্রমণের আবহে, গত ১৭ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি অবধি লকডাউন বিধি-নিষেধ জারি করা হয়েছিল আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)। সংক্রমণ কিছুটা কমতে শুরু করায়, আজ (২৪ জানুয়ারি) থেকে সেই কঠোর বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে। ফলে, শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক কাজকর্ম তথা পঠন পাঠন। যদিও, বেশিরভাগ ক্লাস আগের মতোই অনলাইনে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে, খড়্গপুর আইআইটি’র গ্রুপ- বি, সি ও ডি’র কর্মীদের ৫০ শতাংশ উপস্থিতি গ্রাহ্য করা হয়েছে। বাকিদের Work from Home নিয়মে কাজ করতে হহবে ক্যাম্পাসের মধ্যে অন্যান্য সাধারণ কোভিড বিধিনিষেধও বজায় থাকছে।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

উল্লেখ্য যে, আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে যথেচ্ছ প্রবেশের উপর বিধিনিষেধ থাকছে। তবে, জরুরি কাজ কর্মের ক্ষেত্রে বা উপযুক্ত পরিচয় পত্র থাকলে সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা অবধি প্রবেশ করা যাবে। তবে, আইআইটি মেন গেট এবং আরেকটি গেট খোলা থাকবে, অন্যান্য গেট বন্ধ থাকবে। কনটেনমেন্ট জোন থেকে আসা ব্যক্তিদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিনা কারণেও, আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে প্রবেশ করা যাবেনা! ক্যাম্পাসের মধ্যে থাকা দোকানপত্র ৫০ শতাংশ গ্রাহক নিয়ে চালানো যাবে। খোলা থাকবে রাত্রি ১০ টা অবধি। প্রতিটি ক্ষেত্রে মেনে চলতে হবে কোভিড বিধিনিষেধ। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে পড়ুয়া ও কর্মী মিলিয়ে খড়্গপুর আইআইটি’র প্রায় ৩০০-৩৫০ জন সংক্রমিত হওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল কর্তৃপক্ষ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago