IIT KHARAGPUR

IIT Kharagpur: গুঁড়িয়ে গেল হেলমেট, আইআইটি খড়্গপুরের নির্মীয়মাণ ৮ তলা ভবনের উপর থেকে সিমেন্টের ব্লক পড়ে মৃত্যু বছর তিরিশের শ্রমিকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: মাথায় হেলমেট থাকলেও তা গুঁড়ো হয়ে গেল! মর্মান্তিক মৃত্যু আইআইটি খড়্গপুরের নির্মীয়মাণ ভবনে কর্মরত মাত্র ৩৪ বছর বয়সী শ্রমিকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খড়গপুর আইআইটি (IIT Kharagpur) ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদের জন্য একটি ৮ তলা হোস্টেল তৈরির কাজ চলছে। শুক্রবার দুপুরে সেই নির্মীয়মান বিল্ডিংয়ের উপর থেকেই একটি সিমেন্টের ব্লক খসে পড়ে নীচে দাঁড়িয়ে থাকা এক শ্রমিকের মাথায়! গুঁড়ো হয়ে যায় তাঁর মাথায় থাকা সেফটি হেলমেট। গুরুতর জখম হন ওই শ্রমিক। রক্তাক্ত ও প্রায় মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকের নাম মুক্তার আলি (৩৪)। বাড়ি মালদা জেলার চাঁচল এলাকায়। এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ অন্যান্য শ্রমিক থেকে শুরু করে নির্মাণ সংস্থা’র লোকজন এবং আইআইটি কর্তৃপক্ষ।

এই ভবনেই চলছিল কাজ :

জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত খড়গপুর আইআইটি ক্যাম্পাসের গান্ধী ঘাটের কাছে শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। মালদার চাঁচল থানার চারালু গ্রামের বছর ৩৪ এর যুবক মুক্তার আলি খড়গপুর আইআইটি’র ইন্দ্রজিৎ মেহেতা সাইটে, মেহবুব ঠিকাদার গ্রুপের অধীনে একজন নির্মাণ কর্মী বা শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন৷ শুক্রবার বেলা সাড়ে এগারোটা-বারোটা নাগাদ গ্রাউন্ড ফ্লোরে কাজ করছিলেন মুক্তার। হঠাৎ উপর থেকে সিমেন্টের ব্লক তাঁর মাথার উপর পড়ে! তারপরই মৃত্যু হয় তাঁর। কিন্তু, এতবড় এক শিক্ষা প্রতিষ্ঠানে নামকরা সংস্থা’র অধীনে কাজ চলাকালীনও কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে! কিভাবেই বা ওই ব্লক খসে পড়ল, তা নিয়েও উঠছে প্রশ্ন। খড়্গপুর টাউন থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বলে জানা গেছে।

মৃত শ্রমিক :

আইআইটি খড়্গপুর:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago