India

CAA: দেশ জুড়ে লাগু হয়ে গেল CAA! পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীরা হবেন ভারতীয় নাগরিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১১ মার্চ: লোকসভা নির্বাচনের আগেই বড়সড় ধামাকা দিল মোদী সরকার! দেশ জুড়ে লাগু হয়ে গেল CAA (Citizenship Ammendment Act)। জল্পনা সত্যি করে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার সন্ধ্যা ৬-টা নাগাদ স্বরাষ্ট্র দফতরের সরকারি ওয়েবসাইটে জারি করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিভিন্ন বিধি। বিধি মেনে আবেদন করার পর, ভারতের প্রতিবেশী তিন রাষ্ট্র, যথাক্রমে- পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা ভারতের নাগরিক হতে পারবেন। এই তিনটি দেশে ধর্মীয় কারণে নির্যাতিত ৬-টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সিএএ (CAA) আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন৷ এই ৬-টি ধর্ম হল যথাক্রমে- হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন।

চালু হল CAA আইন:

এই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এ দেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ওই দেশগুলি থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএএ-তে উল্লেখ করা হয়েছে। যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি। অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য কোনও দেশ আসা মুসলিম সহ অন্য কোনও বিদেশি শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। তবে, ভারতীয় মুসলমান সহ কোন নাগরিকের নাগরিকত্ব ‘কেড়ে নেওয়া’র কথা বলা হয়নি সিএএ আইনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জানিয়েছেন, “সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়।” যদিও, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সিএএ আইনের বিরোধিতা করে এসেছেন। বাংলায় CAA কার্যকর করতে দেওয়া হবেনা বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago