India

নারী শক্তির জয়জয়কার! সিন্ধু স্রোতে ভেসে গেল চীনের প্রাচীর, পদক নিশ্চিত লভলিনার-ও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, অমৃতা দত্ত, ২ আগস্ট: “আমি নারী/আমি মহীয়সী/ আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্নাবীণায় নিদ্রাবিহীন শশী”। ‘কবিগুরু’র পংক্তি উদ্ধৃত করে বলতে হয়, টোকিও-র মাটিতে ভারতীয় নারী শক্তির জয়জয়কার! প্রথম দিনই রূপো জিতে শুরু’র “সুর” টা বেঁধে দিয়েছিলেন মীরাবাঈ চানু। ৪৯ কেজি “ভারোত্তোলন বিভাগে” রুপো জিতে ভারতকে এনে দিয়েছিলেন এবারের অলিম্পিকের প্রথম পদক। ৮ দিন পর ফের ইতিহাস! সেই নারীশক্তির হাত ধরেই। ব্যাডমিন্টন তারকা পি. ভি সিন্ধুর হাত ধরে দ্বিতীয় পদক এল দেশে। ব্রোঞ্জের লড়াইয়ে চিনের হি বিংজিয়ায়োকে হেলায় হারালেন তিনি। খেলার ফল ২১-১৩, ২১-১৫। সিন্ধু স্রোতে ভেসে গেল চীনা প্রাচীর! সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে জোড়া পদক সিন্ধুর। রিও-তে রুপোর পর, টোকিও-তে ব্রোঞ্জ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তায় লিখলেন, “ভারতের গর্ব সিন্ধু!” জয়ের পর সিন্ধু জানালেন, “গোটা পরিবার আমার জন্য পরিশ্রম করেছে, তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ। ভারতের যে সব ফ্যানেরা আমাকে সাপোর্ট করেছে ও ভালোবেসেছে, তাঁদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ!”

সিন্ধু’র ব্রোঞ্জ জয় :

শুরু’র সুর বেঁধে দিয়েছিলেন মীরাবাঈ চানু :

অন্যদিকে, বক্সিংয়েও ভারতের পদক নিশ্চিত করেছেন লভলিনা বড়গোহাঁই। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) ইভেন্টের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেন লভলিনা। শুক্রবার (৩০ জুলাই) কোয়ার্টার ফাইনাল বাউটে তিনি পরাজিত করেন চাইনিজ তাইপের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চেনকে। আর এভাবেই, ভারোত্তোলনে মীরাবাউ চানু’র রুপো জয়ের পর, ব্রোঞ্জ এলো সিন্ধু’র হাত ধরে; আর বক্সিংয়ে নিশ্চিত হয়ে রয়েছেন লভলিনা বড়গোহাঁইয়ের পদক। এ বারের অলিম্পিক্সে আপাতত তিনটি পদক নিশ্চিত ভারতের। আর, তিনটিই “নারী মহীয়সী”-দের হাত ধরে! যদিও, আশা জাগিয়ে রবিবারই হকির সেমিফাইনালে উঠেছে ভারতীয় পুরুষ হকি দল। গ্রেট ব্রিটেন’কে ৩-১ গোলে হারিয়ে দিয়েছেন ভারতীয় হকি তারকারা।

পদক নিশ্চিত করে ফেলেছেন লভলিনা বড়গোহাঁই :

এগোচ্ছেন ভারতীয় পুরুষ হকি তারকারাও :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago