International

Kharagpur: বিদেশের মাটিতে ক্রীড়াক্ষেত্রে সাফল্য বাংলার শিল্পদ্যোগীর, উচ্ছ্বাস খড়্গপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: যিনি শিল্প (ইন্ড্রাস্ট্রি) চালান, তিনি খেলাধুলাও করেন। আবার সেই খেলাধুলার সূত্রে বিদেশ থেকে পুরস্কারও আনেন। তেমনটাই করে দেখালেন বাংলার বিশিষ্ট শিল্পদ্যোগী সঞ্জয় পাটোয়ারী। কখনও সাঁতার, কখনও দৌড় আবার কখনও সাইকেল নিয়ে পেরোতে হবে প্রায় ২২৪ কিলোমিটার পথ। সবটাই অনুকূল পথ নয়। প্রতিকূলতাকে জয় করেই এগিয়ে যেতে হবে। থামলেই ছিটকে পড়তে হবে প্রতিযোগিতা থেকে। সুইডেনের কালমারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশগ্রহণ করেন বাংলার বিশিষ্ট শিল্পদ্যোগী তথা খড়গপুরের একটি শিল্প সংস্থার চিফ অপারেটিং অফিসার সঞ্জয় কুমার পাটোয়ারী। সবকটি ইভেন্ট সফলভাবে সম্পূর্ণ করে পুরস্কৃতও হন তিনি।

বিদেশের মাটিতে সাফল্য:

বিজ্ঞাপন (Advertisement):

এই প্রতিযোগিতায় মূলত তিনটি ইভেন্ট একত্রে থাকে। একটিতে সফল হওয়ার পর পরেরটিতে অংশ নিতে হয়। গত ১৬ আগষ্ট এটি অনুষ্ঠিত হয়। প্রথমে ৩.৮ কিলোমিটার সাঁতার, এরপর ১৮০ কিলোমিটার সাইকেলিং। তারপর ৩.৮ কিলোমিটার দৌড়। সঞ্জয় পাটোয়ারী এই সমস্ত কিছু শেষ করতে সময় নিয়েছেন ১৫ ঘন্টা ৬ মিনিট ৫১ সেকেন্ড। বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই তিনি সবগুলি অতিক্রম করে পুরস্কৃত হন। এই প্রতিযোগিতায় মোট ১৬১৯ জন পুরুষ ও ৩৮৫ জন মহিলা প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তিনি জানান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তিনি গত আড়াই বছর ধরে নিজেকে প্রস্তুত করেছেন। দেশের নাম উজ্জ্বল করতে পেরে তিনি গর্বিত। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে সোজা চলে আসেন খড়গপুর প্ল্যান্টে। সহকর্মীদের সঙ্গে মিলিত হন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁকে।

সঞ্জয় পাটোয়ারী:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago