Industry

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন রশ্মি মেটালিক্স কর্তৃপক্ষ। কোনও বাধা সৃষ্টি করা যাবেনা। প্রয়োজন হলে পদক্ষেপ করবে পুলিশ। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত, রাজ্য সরকারের শিল্প ও কলকারখানা বিষয়ক দপ্তরের সমস্ত রকমের ছাড়পত্র থাকা সত্বেও পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের গ্রামীণ এলাকায় রশ্মি মেটালিক্সকে তাঁদের নতুন কারখানা স্থাপনে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই বিষয়ে রশ্মি-র পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে নালিশ করা হয়। এতেও কাজ না হওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। গত ২৫ জুলাই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার নিষ্পত্তি হয়। আদালতের নির্দেশ, সমস্ত নিয়ম কানুন মেনে শুরু হওয়া কোনো কারখানা গড়ে তোলার ক্ষেত্রে এভাবে বাধা দেওয়া যায় না। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

রশ্মি মেটালিক্সের নতুন কারখানায় বাধা কাটল:

বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, খড়্গপুর গ্রামীণের ওয়ালিপুর এলাকায় দীর্ঘদিন ধরেই স্থানীয়দের শান্তিপূর্ণ অবস্থানের কারণে রশ্মির নবনির্মিত প্রকল্পের কাজ বন্ধ ছাল। এলাকাবাসীদের অভিযোগ, নতুন কারখানা গড়ে উঠলে দূষণ ছড়াবে। ভূগর্ভস্থ জল কমে যাবে। এই দাবি তুলেই তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করছেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তাঁদের কর্মীদের কাজ করতে বা প্রকল্পের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে। এই বিষয়ে বিচারপতি সিনহা রাজ্য সরকারের আইনজীবীকে জানান, অবিলম্বে কারখানার কাজ শুরু করতে যাতে কোনো রকম সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে। যদি কেউ বাধা দেন পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই বিষয়ে রশ্মি মেটালিক্সের ডিরেক্টর (মানব সম্পদ) অভিজিৎ রায় জানান, বিচারপতি সব পক্ষের বক্তব্য শোনার পর এই রায় ঘোষণা করেছেন। এর ফলে তাঁরা খুব দ্রুত ওই নতুন কারখানায় কাজ শুরু করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago