Midnapore

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার গুরুত্ব থেকে পরিবেশ রক্ষার আহ্বান- বৈচিত্র্য আর অভিনবত্ব মিলেমিশে যেন একাকার মেদিনীপুর শহরের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনের দু’দিনের বার্ষিক প্রদর্শনী বা অ্যানুয়াল এক্সিবিশনে। শুক্রবার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রদর্শনী অনুষ্ঠিত হয় রাঙামাটি ক্যাম্পাসে। শনিবার চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রদর্শনী অনুষ্ঠিত হয় সিপাইবাজার (গির্জা) ক্যাম্পাসে।

বিজ্ঞানের নানা মডেল:

বিজ্ঞাপন (Advertisement):

এই প্রদর্শনীতে শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কিত নানা মডেল বা শিল্পকলা ফুটিয়ে তুলেছে বিদ্যাসাগর শিশু নিকেতনের পড়ুয়ারা। তাদের নিজস্ব ভাবনা, কল্পনা ও উদ্ভাবনী দক্ষতার মধ্য দিয়ে সৃষ্টিশীলতার এক অভূতপূর্ব নিদর্শন মেলে ধরেছে ভবিষ্যতের উজ্জ্বল তারকারা। শুধুই বিজ্ঞান, ভূগোল বা গাণিতিক প্রকৌশল নয়; নৃত্য-সঙ্গীত ও ক্রীড়ার মধ্য দিয়ে এক আবেগ-উদ্দীপনাময় পরিবেশের সৃষ্টি হয় এই প্রদর্শনীতে। হাইস্কুল ক্যাম্পাসে একদিকে যখন চলছে শিক্ষা ও বিজ্ঞানের প্রদর্শনী, ঠিক অন্যদিকে বিদ্যালয় প্রাঙ্গণে দুই পড়ুয়ার হরিনাম সংকীর্তন পরিবেশনের মধ্য দিয়ে সনাতন সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসও নজর কাড়ে। আবার অন্যদিকে, প্রাইমারি ক্যাম্পাসে দর্শকদের জন্যও ছিল মজার মজার নানা ইন্ডোর গেমস।

ছোটদের প্রদর্শনী:

দু’দিনের এই প্রদর্শনীতে বডি সিস্টেম, সোলার ট্র্যাকার, অটোমেটিক ক্লথ কালেকশন, হাইড্রোলিক আর্ম, রিস্লাইকিং, ইকোসিস্টেম, ক্লাইমেট চেঞ্জ, রেন ওয়াটার হার্ভেস্টিং, চন্দ্রাভিযান (চন্দ্রযান-৩) প্রভৃতি বিভিন্ন মডেলের সাথেই সাহিত্য, ইতিহাস, সমাজবিদ্যা, যোগা, কম্পিউটারের নানা মডেল ও চার্টগুলিও নজর কাড়ে। বিদ্যাসাগর শিশু নিকেতনের অধ্যক্ষা চান্দা মজুমদার বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা দু’দিনের এই প্রদর্শনীকে সাফল্যমন্ডিত করে তুলেছে। আমাদের পড়ুয়ারা যেভাবে তাঁদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা মেলে ধরেছে, তা সত্যিই আমাদের মুগ্ধ করেছে।”

খেলাধুলা:

বিজ্ঞান:

সংস্কৃতি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago