Institution

Midnpaore: সরকার মতামত নেওয়ার আগেই, স্কুল‌ খোলার বিষয়ে ‘জনমত’ তৈরিতে পশ্চিম মেদিনীপুরে পথে নামল SFI

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছে, স্কুল খোলার বিষয়ে অভিভাবকদের মতামত নিতে চায় রাজ্য সরকার। তারপরই, আগামী ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে নিজেদের সিদ্ধান্ত জানাবে সরকার। তবে, ইতিমধ্যেই বিভিন্ন মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান সহ একাধিক রাজ্য স্কুল খোলার পথে হেঁটেছে। এ রাজ্যেও পথে নেমেছে বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে শিক্ষিত সমাজ। পশ্চিম মেদিনীপুরে স্কুল খোলার দাবিতে জনমত তৈরি করতে মাঠে নামলো ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই (Students’ Federation of India)। শনিবার ক্ষীরপাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পশ্চিম মেদিনীপুর জেলার এসএফআই ক্ষীরপাই লোকাল কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন।

পথে নামল SFI :

অভিভাবকদের কাছে SFI কর্মীরা জানতে চান, তাঁরা স্কুল খোলার পক্ষে না বিপক্ষে! পক্ষে থাকা অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহ করা হয়। SFI এর দাবি, ক্ষীরপাই পৌরসভার ৯০ ভাগ অভিভাবক স্কুল খোলার পক্ষে অভিমত জানিয়েছেন। এক এসএফআই কর্মী জানিয়েছেন, “আমরা মনে করি সরকার যেখানে খেলা-মেলা করছে, সেখানে স্কুল কেন বন্ধ থাকবে? অনেক ছাত্র-ছাত্রী এর জন্য স্কুলছুট হয়ে যাচ্ছে। অনেক অভিভাবক জানান, তাঁদের ছেলেদের স্কুলে ভর্তি করতে ভুলে গেছেন। অনেক অভিভাবক বলেন, আমরা জানি স্কুল বন্ধ আছে, তার মানে পড়াশোনাও বন্ধ আছে!” ভারতের ছাত্র ফেডারেশন মনে করে, শিক্ষার্থীদের স্বার্থে অবিলম্বে করোনা বিধি মেনে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। অবশ্য, ইতিমধ্যে স্কুল খোলার দাবিতে রাজ্য ও জেলা জুড়ে পথে নেমেছেন অনেক অভিভাবকও।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago