Purba Medinipur

Telia Bhola: বছরের শুরুতেই কোটিপতি মেদিনীপুরের মনোরঞ্জন! সৌজন্যে দীঘা মোহনার ‘মৎস্য অবতার’ তেলিয়া ভোলা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ২৯ জানুয়ারি: দীঘা মোহনা’র ‘মৎস্য অবতার’ এর সৌজন্যে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের মৎস্যজীবী মনোরঞ্জন খাঁড়া। ২০২২ এর শুরুতেই জালে উঠল বহুমূল্য ১২০-টি ‘তেলিয়া ভোলা’ (Telia Bhola)! শনিবার প্রমাণ সাইজের প্রায় ১২০ টি (মতান্তরে ১২১ টি) তেলিয়া ভোলা ধরা পড়েছে মা বিশ্বেশ্বরী ট্রলারে। নিলামে যার বাজারমূল্য উঠল প্রায় কোটি টাকা। জানা গেছে, নিলামে প্রায় ৮৪ লক্ষ টাকার বেশি দাম পেয়েছেন মনোরঞ্জন! মাছ মেলায় খুশি অন্যান্য মৎস্য ব্যবসায়ীরাও৷ তাঁদের আশা, রামনগরের মনোরঞ্জন খাঁড়ার মতো তাঁদেরও বরাত খুলবে৷

তেলিয়া ভোলা:

এ দিন দিঘা মোহনায় কার্তিক বেরার আড়তে ওই ১২০ -টি তেলিয়া ভোলা নিলামের জন্য আনা হয়৷ ওজন করে দেখা যায়, ১২০টি মাছের মধ্যে ৫৩-টির ওজন ৯৩২ কেজি। যার প্রতি কেজির দাম ৬৭৫০ টাকা করে। মোট ৯৩২ কেজির দাম ৬২ লক্ষ ৯১ হাজার টাকা। বাকি ৬৭টি মাছের ওজন দাঁড়ায় ৭০১ কেজি। প্রতি কেজির দাম ঠিক হয় ৩০৫০ টাকা করে। মোট ৭০১ কেজির দাম ২১ লক্ষ ৩৮ হাজার ৫০ টাকা। সব মিলিয়ে ১২০ টি মাছের দাম ওঠে ৮৪ লক্ষ ২৯ হাজার ৫০ টাকা। যে মাছগুলি ধরা পড়েছে, সেগুলির কোনও কোনওটির ওজন ১৭ থেকে ১৮ কেজি করে৷ প্রথম ৫৩ টি মাছ কেনে এসএফটি সংস্থা। বাকি ৬৭টি মাছ কিনে নেয় কেএমপি সংস্থা। বছরের শুরুতেই প্রায় কোটি টাকা মূল্যের ‘তেলিয়া ভোলা’ ওঠায় খুশির হাওয়া দীঘা মোহনা জুড়ে। প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের শেষের দিকেও, দু-দু’বার তেলিয়া ভোলা’র সৌজন্যে কোটিপতি হয়েছেন দুই মৎস্য ব্যবসায়ী।

১২০-টি ‘তেলিয়া ভোলা’তে প্রায় কোটিপতি :

মৎস্যজীবীরা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ওষুধ তৈরির জন্য তেলিয়া ভোলার পটকা খুবই উপযোগী। মাছের ওজন যত বেশি, দামও ততই বেশি। আর, সে কারণেই তেলিয়া ভোলা মাছ বরাবরই মৎস্যজীবীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এমনিতেই বর্ষার মরশুমে ইলিশের আকাল এবং অত্যধিক মাছ শিকারের ফলে সমুদ্রে মাছের আমদানি খুবই কম! তার মাঝে কখনও সখনও এই তেলিয়া ভোলা-ই ফিরিয়ে দেয় মৎস্যজীবীদের ভাগ্য। গভীর সমুদ্রে দলবদ্ধ ভাবে ঘোরাফেরা করে এই মাছ। তাই, নেহাতই ভাগ্যদেবী প্রসন্ন না হলে দীঘার এই ‘মৎস্য অবতার’ সহজে ধরা দেয়না!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago