Midnapore

Midnapore: বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ শালবনীবাসী, আক্রান্ত প্রায় ৩৫; ধরতে নাকানিচুবানি খাচ্ছে বনদপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: একেই বোধহয় বলে বানরের বাঁদরামি! আকারে হনুমান (Langur)-এর থেকে ছোটখাট হলেও, তাণ্ডবে যে কোন অংশে কম যায়না তা হাড়েহাড়ে টের পাচ্ছেন শালবনীবাসী। গত ৭-৮ দিন ধরে আঁচড়ে-কামড়ে এই এলাকার প্রায় ৩৫ জনকে জখম করেছে একটি ছোট্ট বানর (বা, বাঁদর/Macaques)। এর মধ্যে ৩-৪ জনের অবস্থা রীতিমত আশঙ্কাজনক বলেও দাবি স্থানীয়দের। বানরের জ্বালায় যে শালবনী ও সংলগ্ন দু’তিনটি গ্রামের লোকজনদের প্রাণ ওষ্ঠাগত তা কার্যত স্বীকার করে নিয়েছেন স্বয়ং পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে বিডিও অবধি। তবে ওই দুষ্টু বানরটিকে ধরতে অবশ্য চেষ্টার ত্রুটি করছেনা বনদপ্তর। বুধবার সারারাত ধরে চেষ্টা করেও অবশ্য ধরতে ব্যর্থ হয়েছেন আড়াবাড়ি রেঞ্জের বনকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে ফের চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার।

ছাদের উপর বসে সেই বাঁদর:

বিজ্ঞাপন (Advertisement):

বনদপ্তর ও প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের শালবনী এলাকায় হঠাৎই আবির্ভূত হয়েছে একটি ছোটখাট বানর (বাঁদর)। গত ৭-৮ দিন ধরে তার তাণ্ডবে অতিষ্ঠ শালবনী, চকতারিণী, তিলাখুলা প্রভৃতি গ্রামের বাসিন্দারা। যখন-তখনই হঠাৎ করে আক্রমণ করছে শিশু, মহিলা, বয়স্ক মানুষ থেকে শুরু করে পথচারীদের। ঢুকে পড়ছে রান্নাঘর থেকে শোওয়ার ঘরে অবধি। দু’দিন আগে খোদ বিডিও অফিসের কোয়ার্টারেও ঢুকে পড়েছিল বলে জানান স্বয়ং বিডিও রোমান মন্ডল। বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, “হঠাৎই কোথা থেকে এর আগমন হয়েছে। অনেককেই জখম করেছে। ৩-৪ দিন ধরে বনদপ্তর চেষ্টা চালালেও এখনও ধরতে পারছেনা। বুধবার তো সারা রাত ধরে অভিযান চালানো হয়েছে!” এলাকার বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ বলেন, “হঠাৎই একটি বাঁদরের আক্রমণে আতঙ্কিত এলাকার মানুষ। শিশু, মহিলা শিশু সহ ইতিমধ্যেই প্রায় ৩৫ জন আক্রান্ত হয়েছেন। হঠাৎ একজনের ঘাড়ে লাফ মেরে দেওয়ায় তাঁর ঘাড়ের স্নায়ু (নার্ভ) ছিঁড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর পরিবারের লোকজন তাঁকে চেন্নাই নিয়ে গিয়েছেন। এছাড়াও, আরও ২-৩ জনকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।” জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী জানিয়েছেন, “বাঁদরের আক্রমণে আহত বেশ কয়েকজনের চিকিৎসা চলছে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে।”

পাতা হয়েছে জাল:

এই বিষয়ে আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার বাবলু মান্ডি বলেন, “ছোট্ট একটি বানর। ধরতে একেবারে হিমশিম খেতে হচ্ছে। এই মুহূর্তে স্টেশন সংলগ্ন এলাকায় আছে। বুধবার সারারাত ধরে চেষ্টা করেছি আমরা। কিছুতেই জালে পড়ছেনা! এদিক-ওদিক দৌড়ে পালাচ্ছে। ফলমূল সহ নানা টোপ দিয়েও লাভ হয়নি। তবে, আমরা নজরেই রেখেছি। বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ করে হলেও, ওকে ধরবই।” বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহদেব বলেন, “হনুমান ও বানর একই প্রজাতির। শুধু চেহারার কিছু পার্থক্য আছে মাত্র। এদের আঁচড় বা কামড় থেকেও র‍্যাবিস ছড়াতে পারে। তাই, আক্রান্ত হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া প্রয়োজন।”

প্রাচীরের উপরে সেই মূর্তিমান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago