Investigation

Midnapore: রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার পশ্চিম মেদিনীপুরে ED! বাড়ি ঘিরে ফেলে চলছে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: শিক্ষা দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের (১২ সেপ্টেম্বর) ঠিক পরের দিনই, রেশন দুর্নীতি মামলায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বড়সড় অভিযানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)-র আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় কলকাতা, পশ্চিম মেদিনীপুর সহ ৭ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি (Enforcement Directorate)। কলকাতা, মেদিনীপুর ছাড়াও কল্যাণী, জয়নগর ৭ জায়গায় তল্লাশি চলছে বলে জানা গেছে। কল্যাণীতে এক ফুড ইনস্পেক্টরের বাড়িতে চলছে তল্লাশি। অপরদিকে, পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরের চার ব্যবসায়ী স্বদেশ কান্তি বেরার বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি-র আধিকারিকরা।

ভেতরে আছেন ইডি আধিকারিকরা:

স্বদেশ কান্তি বেরার বাড়িতে চলছে তল্লাশি:

ইডি’র ৭-৮ জন অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ এই দলে ১৫ জন আছে বলে স্থানীয়রা দাবি করেছেন। জানা যায়, রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই অভিযান। শুক্রবার বেলা ১২টা নাগাদ দু’টি গাড়িতে করে ED-র তদন্তকারী দল এসে পৌঁছয় বেলদাতে। এখনও পর্যন্ত ইডি’র আধিকারিকেরা ওই বাড়ির ভেতরেই রয়েছেন। তাঁরা কথা বলছেন বাড়ির সদস্যদের সঙ্গে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্বদেশ কান্ত বেরার মামা সীতানাথ প্রধান বলেন, “দু’টি গাড়িতে করে ইডি’র অফিসাররা এসেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও আছে। ভেতরে কি করছে অবশ্য জানি না! তবে, রেশন সংক্রান্ত তদন্ত বলে জানিয়েছেন ওনারা।” তিনি এও জানান, “আমার ভাগ্না হয়। আগে হাস্কিং চালের ব্যবসা ছিল। চাল কিনে বর্ধমানে পাঠাত। লকডাউনের পর থেকে (কোভিডের পর থেকে) ব্যবসা আর নেই বলেই জানি। আর কি ব্যাপার আছে, তা অবশ্য বলতে পারব না!”

দু’টি গাড়িতে করে আসেন ইডি’র আধিকারিকরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago