Investigation

Investigation: জাল নথি, নকল সই ব্যবহার করেই শালবনীতে NH-60’র দুই পাশে হাতানো হয়েছে কয়েকশো একর জমি, কারবার চলতো BLRO অফিস থেকেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: ৬০ নম্বর জাতীয় সড়কের দুই পাশে, ভাদুতলা থেকে শালবনী পর্যন্ত এলাকায় একরের পর একর সরকারি জমি (কয়েকশো একর বলে অনুমান) বেহাত হয়েছে! জাতীয় সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে বেসরকারি হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউস প্রভৃতি। প্রায় বছরখানেক হল সেই তদন্ত হাতে নিয়েছে সিআইডি (CID)। শালবনী থানায় স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। তদন্তের কাজে ইতিমধ্যে সিআইডি’র টিম বেশ কয়েকবার জেলায় ঘুরেও গেছেন। তবে, এই ঘটনায় এখনও অবধি গ্রেফতার হয়নি কেউ। বরং তদন্তের গতি অত্যন্ত শ্লথ হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে বিভিন্ন মহলে! এর মধ্যেই অবশ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে বেশ কিছু তথ্য।

বিএলআরও (BLRO) অফিসে বসলো সিসিটিভি (CCTV) ক্যামেরা:

জেলা প্রশাসনের একটি সূত্রে জানা যায়, তদন্তকারী দল এটুকু উদ্ধার করতে পেরেছে যে, শালবনীর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর (BLRO) থেকেই চলতো বে-আইনি কারবার। জাল নথি, নকল সই ব্যবহার করে বা ভুয়ো রেকর্ড বের করে কয়েকশো একর জমি হাতিয়েছে দুষ্কৃতীরা! এই ঘটনায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কেউ কেউও যে জড়িত থাকতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে, বাইরের একটি ‘দালাল চক্র’ যে যুক্ত, সেই বিষয়ে ইতিমধ্যেই নাকি তদন্তকারীরা নিশ্চিত হতে পেরেছে। ২-৩ জনকে চিহ্নিত করা হয়েছে বলেও একটি সূত্র মারফত জানা গেছে। যদিও, সিআইডি’র তরফে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কবে এই তদন্ত শেষ হবে, নাকি অনন্ত কাল ধরে চলবে, সেই উত্তরও পুলিশ-প্রশাসনের কাছে নেই! এর মধ্যেই, জেলা প্রশাসনের নির্দেশে শালবনী ব্লক ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ে (BLRO) সিসিটিভি লাগানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সিআইডি (CID)’র তরফে হয়তো জেলা প্রশাসনকে ‘ঘুঘুর বাসা’ সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। আর তার ফলেই তড়িঘড়ি অফিসের ভেতরে-বাইরে বসানো হয়েছে ক্যামেরা! যদিও, দুষ্কৃতীদের বা প্রকৃত অপরাধীদের এখনও অবধি গ্রেফতার না করে, তাদের এইভাবে ‘সতর্ক’ করে দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন শালবনীর নাগরিক সমাজ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago