Jalpaiguri

Mal River Accident: দশমীতেই মর্মান্তিক দুর্ঘটনা বাংলায়! বিসর্জনে গিয়ে হড়পা বানে তলিয়ে গেলেন অসংখ্য মানুষ; এখনও অবধি মৃত ৭, নিখোঁজ অন্তত ২৫

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, জলপাইগুড়ি, ৬ অক্টোবর: বিজয়া দশমীর দিনই মর্মান্তিক দুর্ঘটনা বাংলায়। মা দুর্গার বিসর্জনে গিয়ে নদীতে তলিয়ে গেলেন অসংখ্য মানুষ! এখনও অবধি ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে প্রশাসনের তরফে। নিখোঁজ অন্তত ২৫-৩০ জন। ১১ জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার সংলগ্ন মাল নদীতে। হঠাত্‍ জলস্তর বেড়ে গিয়ে বা হড়পা বানে ভেসে গেলেন প্রতিমা নিরঞ্জনে আসা বহু মানুষ। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ অনেকে। মাঝ নদীতে চড়ায় আটকে রয়েছেন বহু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

মর্মান্তিক দুর্ঘটনা :

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত্রি ৮-টা-সাড়ে ৮-টা নাগাদ আচমকা পাহাড় থেকে জল নেমে এসে মাল নদীর জলস্তর বৃদ্ধি পায়। তারপরই এই ধরনের ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে খবর, অন্তত ২০-২৫ জন নিখোঁজ। জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, “সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অল্পবয়সি এবং প্রাপ্ত বয়স্করা রয়েছেন। ভাসানের সময় বহু মানুষ নদীর চরে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কতজন ভেসে গিয়েছেন, তা এখনই বলা সম্ভব নয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। ১১ জলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে।” পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “রাত্রি সাড়ে ৮-টা নাগাদ হড়পা বান নেমেছিল। তার জেরে কয়েক জন ভেসে যান। তাঁদের মধ্যে সাত জনের দেহ উদ্ধার হয়েছে। কয়েক জন নদীর মাঝে একটা চরে আশ্রয় নেন। যাঁরা আশ্রয় নিয়েছিলেন তাঁদের সকলকে উদ্ধার করা হয়েছে। এখনও নদীতে তল্লাশি অভিযান জারি রয়েছে। নদীর ধার খালি করে দেওয়া হয়েছে। উদ্ধার কাজে রয়েছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনী।” জানা গিয়েছে, হড়পা বানে ভেসে গিয়ে বহু মানুষ সমতলের দিকে চলে গিয়েছেন। তাঁদের উদ্ধারেও স্পিড বোট নামানো হয়েছে। এদিকে, বিজয়া দশমীর দিনই মর্মান্তিক এই ধরনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারা বাংলা জুড়েই!

হড়পা বান!

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago