Jammu and Kashmir

কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে খতম লস্কর-ই-তৈবার “মোস্ট ওয়ান্টেড” নেতা সহ ৩ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২১ জুন: উপত্যকায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই! জম্মু-কাশ্মীরের সোপোরে সন্ত্রাস দমন অভিযানে চলা এই গুলির লড়াইতে তিন জঙ্গিকে খতম করল যৌথবাহিনী। নিহত জঙ্গিদের মধ্যে একজন লস্কর-ই-তৈবার “মোস্ট ওয়ান্টেড” শীর্ষ নেতা ছিল। মৃত ওই জঙ্গির নাম মুদাসির পণ্ডিত। কাশ্মীর পুলিশ জানিয়েছে যে, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অন্যতম নেতা মুদাসির তিন পুলিশ আধিকারিক, ২ কাউন্সিলর এবং দু’জন আমজনতাকে হত্যা করার পাশাপাশি আরও অপরাধের সাথে যুক্ত ছিল। স্বভাবতই এহেন জঙ্গির মৃত্যু সেনাবাহিনীর কাছে এক বড়সড় সাফল্য এনে দিয়েছে।

কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই :

রবিবার, গভীর রাতে সূত্রের খবরের ভিত্তিতে বারমুল্লা জেলার সোপোরে অভিযান চালায় যৌথবাহিনী। সেখানেই শুরু হয় গুলির লড়াই। তিনজনকে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হলেও যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। আর তার পরেই গুলির লড়াইতে নিকেশ হয় ওই তিন জঙ্গি। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, “উত্তর কাশ্মীরের সোপোর এলাকায় এদিন অভিযান চালানো হয়েছিল। সাধারণ মানুষের কাছে বিরাট খুশির খবর হল মুদাসির পণ্ডিতের খতম হওয়া। সোপোর এলাকায় শান্তি ফিরবে। এই এলাকার যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করে তাদের নাশকতামূলক কার্যকলাপে নিয়োগ করত মুদাসির। তার মৃত্যু যৌথবাহিনীর বড় সাফল্য।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago