Political Violence

“ভোটে হারিয়েছেন কেন?” কৈফিয়ত চেয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতাকে বেধড়ক মারধর দলেরই অন্য নেতা-কর্মীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন:তৃণমূল পার্টি অফিসে বসে মোবাইলে ভিডিও দেখছিলেন! আর সেই সময়ই তৃণমূলের যুব নেতা এবং সমর্থকেরা পৌঁছে বেধড়ক মারধর করল তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক আশিস সেনগুপ্ত ওরফে বাবলাকে। বাবলা কিছু বুঝে ওঠার আগেই, তার উপরে বন্দুকের বাঁট-লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। অভিযোগের তির খোদ তৃণমূলের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের অনুগামীদের বিরুদ্ধে। পার্টি অফিসকে ঘিরে ব্যাপক বোমাবাজির অভিযোগও উঠেছে!

এলাকায় পাওয়া গেল সুতলি বোমা :

এই ঘটনায় বাবলা অভিযোগ করেছেন, “নির্বাচনে কেন প্রদীপ সরকারকে হারানো হয়েছে? এই প্রশ্নের উত্তর চাওয়ার সাথে সাথেই আমার উপরে আচমকা হামলা চালানো হয়। বন্দুক লাঠিসোঁটা দিয়ে হামলা চালায় প্রদীপ সরকারের অনুগামী মানটা ও আরো দু’তিনজন। বোমাবাজিও করা হয়।” যদিও, হামলার অভিযোগ অস্বীকার করে হায়দার আলী খান জানিয়েছেন, “আমি যখন পার্টি অফিসের কাছ দিয়ে যাচ্ছিলাম, আমাকে গালিগালাজ করা হয়। প্রদীপ সরকারের হয়ে কেন কাজ কযেছি জানতে চেয়ে মারধরও করা হয়।” ঘটনার কথা অস্বীকার করে এক জেলা তৃণমূল নেতা জানিয়েছেন, “ব্যক্তিগত বিরোধ! এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।”

আহত তৃণমূল নেতা বাবলা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago