Jhargram

Jhargram: জঙ্গলমহলেও জাল নোটের কারবার! আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেফতার করল নয়াগ্রাম থানা

স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রাম, ৩ ফেব্রুয়ারি: জাল নোট কারবারীদের রমরমা রাজ্য জুড়ে। গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে। এবার, জঙ্গলমহল ঝাড়গ্রামেও এক আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে ওই জাল নোট কারবারীকে। ধৃত যুবকের নাম সেখ রাজা হোসেন। বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।‌ বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা আদালত ধৃত এই জাল নোট পাচারকারীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।‌ তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকার জালনোট উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ধৃত যুবক:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নয়াগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খড়িকামাথানী এলাকায় নাকা চেকিং শুরু করে। নাকা চেকিং চলাকালীন পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির কাছ থেকে ১৫-টি ২ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। কিভাবে, কোথা থেকে জাল নোট তার কাছে এসেছে, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নয়াগ্রাম থানার পুলিশ। জানা গেছে, নয়াগ্রাম থানার বালিগেড়িয়া এলাকায় বাড়ি ওই যুবকের। যুবক আন্তঃরাজ্য জাল নোট পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। যদিও, পুলিশ ওই যুবককে নিজেদের হেফাজতে চেয়েও পায়নি। তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago