Jhargram

ED Raid: এবার ED-র নজরে ‘জঙ্গলমহল’ মেদিনীপুর! কাকভোরেই ঝাড়গ্রামে একটি দল, CRPF দিয়ে ঘিরে তল্লাশি অভিযান শুরু সরকারি আবাসনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (ED)-র নজরে জঙ্গলমহল! মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কাকভোরেই ইডি-র ৬ সদস্যের একটি দল পৌঁছে যায় অখন্ড মেদিনীপুরের ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রামে। কেন্দ্রীয় বাহিনীকে (CRPF) সঙ্গে নিয়ে সকাল সাতটা-সাড়ে সাতটা থেকেই শুরু করা হয়েছে জোরদার তল্লাশি অভিযানও। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহর সংলগ্ন বাছুরডোবা হাউজিং ব্লক-বি এর (Block B) এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চলছে। জানা গিয়েছে, এখানে এক WBCS অফিসারের বাড়িতে অভিযান চলছে। ওই আধিকারিকের নাম শুভ্রাংশু মণ্ডল বলে জানা যাউউয়। তিনি সংখ্যালঘু দপ্তরের একজন আধিকারিক বলে জানা গেছে।

চলছে অভিযান:

সূত্রের খবর, সাম্প্রতিক জাতিগত শংসাপত্র দুর্নীতি-কাণ্ডে এই অভিযান চলতে পারে। এই কাণ্ডেই ঝাড়গ্রামের আধিকারিকের বাড়িতে (আবাসনে) তল্লাশি অভিযান চলছে বলে একটি সূত্রের দাবি। যদিও অন্য একটি সূত্রে খবর, রাজ্যে ১০০ দিনের কাজের ‘ভুয়ো’ জবকার্ড-দুর্নীতি’র বিষয়ে তদন্ত শুরু করেছে ইডি। রাজ্যের চারটি জায়গায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। টাকা নয়ছয় করতে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছিল বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। কেন্দ্রীয় প্রকল্পের কোটি কোটি টাকা নয়ছয় বা দুর্নীতি হয়েছে বলে দাবি। আর, সেই দুর্নীতিতে যেসমস্ত আধিকারিকরা যুক্ত, তাঁদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে। মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাতেও চলছে তল্লাশি অভিযান। মুর্শিদাবাদে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আবার, সল্টলেকে এক WBCS অফিসারের আবাসনেও ইডি হানা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

বাড়ি ঘিরে ফেলেছে CRPF:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago