Kharagpur

Midnapore: সাইকলে ‘ভারত ভ্রমণ’ করে নিজের স্বপ্ন পূরণ করলেন পশ্চিম মেদিনীপুরের যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: সাইকলে ভারত ভ্রমণ করে নজির গড়লেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের যুবক। একইসঙ্গে, পূরণ করলেন নিজের স্বপ্নও! দেশের অমর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে করেই ১২ জ্যোতির্লিঙ্গ, ৪ ধাম তথা দেশের ২৫-টি রাজ্য ভ্রমণ করে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুর শহরে ফিরলেন শহরের তালবাগিচার বাসিন্দা বিশ্বজিৎ দাস। পেশায় ‘দিনমজুর’ বিশ্বজিতের এই সাফল্যে উচ্ছ্বসিত খড়্গপুরবাসী।

বিশ্বজিৎ দাস:

প্রসঙ্গত, বছর ৩৫-র এই যুবক গত ৬-মে খড়্গপুরের তালবাগিচা থেকে রওনা দিয়েছিলেন। গত সাড়ে ৮ মাস ধরে প্রায় ২৫-টি রাজ্য পরিভ্রমণ করে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় খড়্গপুর শহরে ফিরলেন বিশ্বজিৎ। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুরের চৌরঙ্গীতে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় “ভবঘুরে উই রাইস উই রাইড টুগেদার বাইকার গ্রুপ”-র তরফে। শুক্রবার খড়্গপুর শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠনের তরফেও তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। পেশায় ‘দিনমজুর’ বিশ্বজিৎ বলেন, “ভারত ভ্রমণ করার স্বপ্ন দেখতাম। আমি যেহেতু সামান্য একজন দিনমজুর, তাই সেই স্বপ্ন পূরণ করা কঠিন ছিল। তাই, বন্ধুবান্ধবদের সঙ্গে পরামর্শ করে একদিন সাইকেল নিয়েই বেরিয়ে পড়লাম! এই স্বপ্ন পূরণের পথে অনেকের সহযোগিতা পেয়েছি।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago