Kharagpur

Kharagpur: ইউনিয়ন রুম তুমি কার? খড়গপুর কলেজে লড়াই-মারামারি TMCP-র দুই গোষ্ঠীর মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: ইউনিয়ন রুমের দখলকে কেন্দ্র করে বুধবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন খড়্গপুর কলেজ (Kharagpur College)। কলেজের ইউনিয়ন রুম বা ইউনিয়ন অফিস কার দখলে থাকবে, তা নিয়েই সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। জখম হয় দু’পক্ষের ৪ জন ছাত্র। তাদের খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

খড়গপুর কলেজে অশান্তি:

জানা যায়, বুধবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন অফিসে বসে ছিল শেখ আমন এবং তার সঙ্গীরা। অভিযোগ, সেই সময়ই তৃণমূল ছাত্র পরিষদের অপর গোষ্ঠীর রোহন দাস ও তার সঙ্গীরা এসে ওই ইউনিয়ন অফিস দখল করবে বলে তাদের উপরে হামলা চালায়। রড, পাথর দিয়ে ছাত্রদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজনের মাথাও ফাটে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশের সামনেই খড়গপুর কলেজ গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠী। তৃণমূল ছাত্র পরিষদের খড়্গপুর কলেজ ইউনিটের সহ-সভাপতি সেখ আমনের অভিযোগ, “আমরা খড়গপুর কলেজের ইউনিয়ন রুমে বসে ছিলাম। কিছুদিন আগে রুম পরিষ্কার করেছি। লাইট লাগিয়েছি। বিজেপি থেকে কিছুদিন আগেই তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করা রোহন দাস হঠাৎ করে আজ তার বহিরাগত দলবল নিয়ে খড়গপুর কলেজের ইউনিয়ন রুমে ঢুকে আমাদের উপরে রড, পাথর দিয়ে হামলা চালায়। আমাদের দু’জন কর্মী আহত। তারা হাসপাতালে ভর্তি আছে।” অপর গোষ্ঠীরও দু’জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিক্ষোভ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago