Midnapore

Midnapore: জেলা শহর মেদিনীপুরে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি, মালিকপক্ষের ঘাড়ে দায় চাপালেন কাউন্সিলর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: বুধবার সাত সকালেই মেদিনীপুর শহরের খাপ্রেলবাজার এলাকায় ভেঙে পড়ল একটি পরিত্যক্ত পাকা বাড়ি। তবে, বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ থাকতেন না বলে বড়সড় বিপদ বা হতাহত হওয়ার মতো পরিস্থিতি ঘটেনি। যদিও, সিপাইবাজার-হবিবপুর রাস্তার উপর বাড়ির একাংশ ভেঙে পড়ায়, বিপদ হতেও পারত বলে স্থানীয়দের দাবি। মূলত রক্ষণাবেক্ষণের অভাবেই প্রাচীন ও পরিত্যক্ত এই বাড়িটি ভেঙে পড়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

ভেঙে পড়ে পরিত্যক্ত এই বাড়িটি:

এই বিষয়ে মেদিনীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সীমা ভকত বলেন, “বারবার বলা সত্ত্বেও, বাড়িটি সংস্কার করেননি ওনারা। এমনকি ডেঙ্গুর সময়ে ঝোপজঙ্গল পরিষ্কার করতে বললেও করেননি। আর সেজন্যই আজ বাড়িটি ভেঙে পড়ল।” অন্যদিকে, বাড়ির মালিকপক্ষের তরফে অনির্বাণ ব্যানার্জি বলেন, “করোনা আসার আগে অবধি ছাত্ররা ভাড়া থাকত। তারপর থেকে আর কেউ থাকেনা। বাড়িটি ভেঙে ফেলার জন্য বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা প্রয়োজন। সেজন্য অনেকবার আবেদন জানিয়েছি। কিন্তু, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তাই, ভেঙে ফেলার কাজ করা সম্ভব হয়নি।” এদিকে, ঘটনা ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর ছাড়াও ঘটনাস্থলে পৌঁছন কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago