Kharagpur

Kharagpur: বড় রাস্তার পাশেই পড়ে যুবকের মৃতদেহ! সাতসকালেই চাঞ্চল্য খড়্গপুর শহরে, খুনের অভিযোগ দিদির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: সাতসকালেই বড় রাস্তার ধারে, মাঠের মধ্যে ঝোপ থেকে মৃতদেহ উদ্ধার এক যুবকের! ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের সাঁজোয়াল এলাকায়। জানা গেছে, রবিবার সকালে রাস্তার একেবারে পাশেই, মাঠের মধ্যে সামান্য ঝোপের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিমেষে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত পৌঁছয় খড়্গপুর টাউন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে, তা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। এদিকে, মৃতের পাশ থেকে পুলিশ একটি সাইকেল ও একটি মদের বোতল উদ্ধার করেছে বলে জানা গেছে। যুবককে খুনের অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

যুবকের মৃতদেহ উদ্ধার:

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম লক্ষণ মান্ডি (৪০)। গতকাল অর্থাৎ শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল লক্ষণ। আজ সাতসকালেই তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। যুবকের পরণে ছিল গেঞ্জি ও বারমুডা। পায়ে ছিল চটি। পাশেই পড়ে সাইকেলটি। একটি মদের বোতল-ও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। দূর থেকে দেখলে মনে হবে শুয়ে আছে যুবক! কেউ তাকে মেরে ফেলে দিয়েছে বলে দাবি করেছেন মৃতের দিদি সীতা মাহার। যদিও, খড়্গপুর টাউন থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কিভাবে মৃত্যু, খুন নাকি অস্বাভাবিক কোনো মৃত্যু, খুন করলে কে বা কারা, কি কারণে খুন- প্রভৃতি সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে পুলিশ কিছুই নিশ্চিতভাবে বলতে রাজি নয়।

উদ্ধার সাইকেল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago