Education

Madhyamik 2022: অঙ্কে একশোয় একশো, সর্বমোট ৬৫০! স্কুলের সাহায্য নিয়ে পড়াশোনা করেই স্কুলের মুখ উজ্জ্বল করল ‘জঙ্গলমহলের গর্ব’ শাশ্বতী

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: অঙ্কে ১০০। পদার্থ বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানে ৯৫। জীবন বিজ্ঞানে ৯৭। সবমিলিয়ে ৯৩ শতাংশ নম্বর। এবারের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Examination) ৬৫০ নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছে শাশ্বতী ঘোষ। দু’চোখে স্বপ্ন ডাক্তার হওয়ার। কিন্তু, বাধা আর্থিক অনটন। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের প্রত্যন্ত মৌপাল এলাকায় বাড়ি শাশ্বতী’র। স্থানীয় মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠেই পড়াশোনা করেছে সে। রেজাল্ট বেরোনোর পর অকপটে স্বীকার করেছে শাশ্বতী, “এই স্কুলের জন্য-ই আমি এই নম্বর পেয়েছি। শুধু আমি নই, আজ স্কুলের যে রেজাল্ট হয়েছে, তাতে সবথেকে বেশি অবদান স্কুলের শিক্ষকদের-ই। স্বয়ং প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক-শিক্ষিকারা প্রতিটি মুহূর্তে আমাদের পাশে না থাকলে, জঙ্গলমহলের এই এলাকায় থেকে, অতিমারীর সেই ভয়াবহ সময় পেরিয়ে আজ আমরা এই রেজাল্ট করতে পারতাম না।” শাশ্বতী যোগ করে, “সেভাবে টিউশন পাইনি। স্কুলের শিক্ষকরা অতিমারীর সময়েও সাহায্য করেছেন। এমনকি এই এলাকায় বাল্যবিবাহ রোধেও আমাদের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া এগিয়ে না এলে, আমাদের অনেক বান্ধবীদের হয়তো এতদিনে বিয়ে হয়ে যেত।”

শাশ্বতী ঘোষ :

উল্লেখ্য যে, শালবনী ব্লকের এই মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) থেকে এবার ১৭২ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল। ছাত্র ৮৭ জন এবং ছাত্রী ৮৫ জন। পাস করেছে ১৪৫ জন। ১৫ জন‌ প্রথম বিভাগে পাস করেছে। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৪ জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে শাশ্বতী (৬৫০)। শাশ্বতী-কে নিয়ে গর্ব করলেও, আফশোস ও হতাশও ধরা পড়েছে প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া’র কন্ঠে। শুক্রবার সন্ধ্যায় তিনি আমাদের জানিয়েছেন, “মেয়েটি অত্যন্ত মেধাবী ও মনোযোগী। আমরা আশা করেছিলাম অন্তত ৬৬৫-৬৭০ পাবেই। ইতিহাস (৮২) বিষয়টাতে নম্বর-টা একটু কমে গেল! ভূগোল ও ইংরেজি-তেও ২-৩ নম্বর করে বেশি হলে ভালো হত। যাই হোক, পারিবারিক অভাব-অনটন উপেক্ষা করে ও পড়াশোনা চালিয়ে গেছে। আমরা যথাসাধ্য সাহায্য করেছি। ওর দাদাও রসায়ন নিয়ে কলেজে‌ পড়ছে।” জানা গেছে, শাশ্বতী’র বাবা তারাশঙ্কর ঘোষ গ্রামেরই একজন গ্রামীণ চিকিৎসক। সেভাবে পসার নেই। মা একটি প্রাইভেট নার্সারি স্কুলে পড়ান। মাস গেলে ২০০০ টাকা পান। তার মধ্যেই শাশ্বতী’র দাদা কলেজে পড়াশোনা করছে। শাশ্বতী-ও চায় একজন সুচিকিৎসক হয়ে উঠতে। মেধা থাকলেও বাবা পারেননি! বাবা’র‌ আর নিজের স্বপ্নপূরণ করতে শাশ্বতী MBBS পড়তে চায়। তার আগে, নিট (NEET) পরীক্ষায় সফল হতে হবে। ভালো কোচিং বা প্রশিক্ষণ ছাড়া যে সর্বভারতীয় এই পরীক্ষায় সফল হওয়া খুব কঠিন, তা জানে শাশ্বতী। জানেন স্কুলের শিক্ষকরাও। তাঁরা যথাসাধ্য সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন। আপাতত, সেই স্কুলের সাহায্য নিয়েই আরও একবার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে চায় শাশ্বতী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago