Kharagpur

Dilip: “শিল্প নেই, বিশ্বকর্মাও বাংলা ছেড়ে পালিয়ে গেছেন! ভুয়ো নিয়োগপত্র দিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হওয়া উচিত!” খড়্গপুরে দিলীপের বিস্ফোরণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৭ সেপ্টেম্বর: “রাজ্যে শিল্প নেই। বেকার ছেলেমেয়েদের চাকরি-বাকরি নেই। তাই, বিশ্বকর্মাও রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন।” বিশ্বকর্মা পূজার দিন বৃষ্টিভেজা সকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সঙ্গে তাঁর সংযোজন, “এবারের বিশ্বকর্মা পূজা রাজ্যে সবথেকে জৌলুস হীন! এক তো শিল্প কলকারখানা নেই। তার উপর কাটমানি, সিন্ডিকেট-ও সব বন্ধ হয়ে গেছে!” অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিপ্রার্থীদের হাতে ‘ভুয়ো নিয়োগপত্র’ তুলে দিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “সবটাই ভুয়ো, জাল। যেসমস্ত কোম্পানির সঙ্গে ওনারা চুক্তি করেছেন বলছেন, তারাই চাকরিপ্রার্থীদের জানিয়েছেন, কোন চুক্তি হয়নি। ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।”

খড়্গপুরে দিলীপ ঘোষ:

এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে খড়্গপুরে ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচি পালন করার পর সাংবাদিকদের মুখোমুখি হন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই, রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়-কে তীব্র আক্রমণ করার সাথে সাথে, শুভেন্দু অধিকারী-কে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়েও মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রীর ‘কাশফুল-কচুরিপানা-ঝালমুড়ি শিল্প’ প্রসঙ্গে দিলীপ বলেন, “বোঝা যাচ্ছে ওনার সরকারে মন নেই। টাকা নেই, সরকার চালাতে পারছেন না! তাই মঞ্চ থেকে এই সমস্ত শিল্পের কথা বলছেন।” অন্যদিকে, বিরোধী দলনেতাকে ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “সরকারের যখন লক্ষ্য, আদর্শ, নীতি নৈতিকতা, মূল্যবোধ থাকেনা; তখনই এই ভাবে ব্যক্তিগত আক্রমণ করতে হয়।” যদিও, দিলীপ ঘোষের পাল্টা প্রতিক্রিয়ায় জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, “দিলীপ বাবুকে বিশ্বকর্মা পূজার উদ্বোধনে কেউ ডাকেনি বলে ওঁর মাথা খারাপ হয়ে গেছে। তাই, এসব উল্টোপাল্টা বলছেন।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago