Weather Update

Midnapore Weather:‌ বিশ্বকর্মা পূজার আনন্দ মাটি হতে চলেছে! হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেই রবিবার অবধি কাটবে দুই মেদিনীপুর আর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৭ সেপ্টেম্বর: সম্প্রতি বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, কলকাতা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও, নিম্নচাপ কাটতে না কাটতেই ফের অস্বস্তি ফিরেছে জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতেই নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ, শনিবার ও আগামীকাল, রবিবার তার জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থানরত নিম্নচাপটি ক্রমেই উত্তর-পূর্ব দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে, পাটনা থেকে দীঘা অবধি অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। এর জেরে, আগামী ৪৮ ঘণ্টায় (শনিবার ও রবিবার) দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

মেদিনীপুর শহরের বিশ্বকর্মা পূজা:

অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বিশ্বকর্মা পূজার দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। রবিবার-ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ও উত্তর বঙ্গে। সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবী ও কৃষকদের সচেতন করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago