Kharagpur

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম আর জয় বাংলা স্লোগানের মাঝেই ‘করমর্দন’ যুযুধান দুই প্রার্থী দিলীপ ঘোষ ও প্রদীপ সরকারের। বুধবার রাতে রাজনৈতিক সৌজন্য দেখলেন রেল শহর খড়্গপুরের বাসিন্দারা। খড়গপুর সদরের কৌশল্যার শ্মশান কালীপুজোর মেলায় উপস্থিত হয়েছিলেন দু’জনই। সেখানেই পারস্পরিক কথোপকথন ও কর্মদন হয় দু’জনের মধ্যে। প্রতি বছরের মতো এবারও এই মেলায় উপচে পড়া ভিড়। আর সেই ভিড়কেই প্রচারের বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই প্রধান রাজনৈতিক শিবির—বিজেপি ও তৃণমূল। বুধবার রাতে প্রথমে মেলায় পৌঁছন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই মুখোমুখি হয়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তাঁকে দেখেই থমকে দাঁড়ান প্রদীপ। আর ঠিক তখনই এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কেড়ে নেয় সকলের।

প্রদীপ-দিলীপের সৌজন্য:

বিজ্ঞাপন:

অন্যদিকে, দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। একদিকে ‘জয় শ্রীরাম’, উল্টোদিকে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মানুষই ঠিক করবে কাকে জেতাবেন। প্রদীপের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের কথা উল্লেখ করে তিনি জানান, ‘এর আগেও প্রদীপের সঙ্গে আমার সৌজন্য বিনিময় হয়েছে। আমি যখন বিধায়ক ছিলাম, ও (প্রদীপ) খড়গপুর পুরসভার চেয়ারম্যান ছিল। দেখা হয়, কথা হয়। অসুবিধা কি আছে!’ প্রদীপ সরকার বলেন, ‘এই রাজনৈতিক সৌজন্য খড়্গপুরে সবদিনই আছে। রাজনৈতিক লড়াই থাকলেও ব্যক্তিগত সৌজন্য থাকবে।’ সেইসঙ্গেই প্রদীপের কটাক্ষ, ‘কালীমন্দিরে এসেও ওরা (বিজেপি) জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। স্বয়ং রামচন্দ্র আজ জীবিত থাকলে লজ্জা পেতেন।’ সব মিলিয়ে, ধর্মীয় আবহের মধ্যেও রাজনৈতিক উত্তাপ স্পষ্ট। প্রচার যত এগোচ্ছে, ততই হাইভোল্টেজ লড়াইয়ের আভাস মিলছে খড়গপুর সদর বিধানসভাতে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 months ago