Thunderstorm

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল মাত্র একমাস। তার আগেই কর্মরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার পুলিশকর্মী সন্তোষ ছেত্রীর। শুক্রবার রাতের ঝড়বৃষ্টির তাণ্ডবে বিশাল এক গাছের ডাল ভেঙে পড়ল পুলিশের গাড়ির উপর। তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫৯ বছর বয়সী সন্তোষ। এই ঘটনায় আহত তাঁর তিন সহকর্মী। শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানার সারেঙ্গাশোল এলাকায় ঘটে দুর্ঘটনা।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি:

বিজ্ঞাপন:

মৃত পুলিশকর্মী সন্তোষ ছেত্রী কর্মরত ছিলেন মেদিনীপুরের গুড়গুড়ি পাল থানায়। মেদিনীপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নেপালি পাড়ার বাসিন্দা আরও তিন পুলিশকর্মীর সঙ্গে শুক্রবার রাতে বেরিয়ে ছিলেন রুটিন টহলে। সেই সময়েই আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়ের দাপটে বেশ কিছু এলাকায় রাস্তার উপর পড়ে যায় গাছ। রুটিন টহল দেওয়ার সময় গুড়গুড়িপাল থানার পুলিশের গাড়ি চাঁদড়া থেকে থানার দিকে ফিরছিল। চাঁদড়ার সারেঙ্গাশোল এলাকায় হঠাৎ করেই চলন্ত গাড়ির উপর ঝড়ে ভেঙে পড়ে বিশাল গাছের ডাল। সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় পুলিশের গাড়িটি। স্থানীয় বাসিন্দারা গাছ সরিয়ে দুর্ঘটনাগ্রস্থ পুলিশ কর্মীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানেই সন্তোষ ছেত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় আহত অন্য পুলিশ কনস্টেবল সৌরভ সাউয়ের অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ASI অপূর্ব পাত্র এবং সিভিক ভলেন্টিয়ার সুশান্ত মাহাত। খবর পেয়ে মেদিনীপুর হাসপাতালে পৌঁছন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। খোঁজ নেন চিকিৎসার বিষয়ে। পরে সৌরভকে গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ সুপার।

ঝড়ের তাণ্ডব মেদিনীপুরে:

জেলার ডেবরা, বেলদা এবং মেদিনীপুর শহরেও ঝড়বৃষ্টির প্রভাব পড়েছে। বেলদার রাধানগর এলাকায় বাড়ি ফেরার পথে ঝড়ে রাস্তায় পড়ে থাকা গাছে বাইকের ধাক্কায় আহত হন এক ভিলেজ পুলিশ। প্রথমে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে ওই ভিলেজ পুলিশকে। ডেবরাতে এক যুবক আহত হয়েছেন। ডেবরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন সুমন রানা নামে ওই যুবক। ঝড়ের কারণে মুখ্যমন্ত্রীর সভার ছাউনিও ভেঙে যায় ডেবরার পূর্ত দপ্তরের মাঠে। সেজন্যই সভাস্থল পরিবর্তন করা হয়েছে। বালিচক ভজহরি ইনস্টিটিউশনের মাঠে সোমবার হবে সভা।

প্রয়াত সন্তোষ ছেত্রী:

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

5 days ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

3 months ago