Kharagpur

Rashmi Metaliks: রেশমি মেটালিক্সের রাশিয়ান ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যু! খড়্গপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার মৃতদেহ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত ৬ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি ফ্ল্যাট (আবাসন) থেকে উদ্ধার হল এক রাশিয়ান ইঞ্জিনিয়ারের মৃতদেহ। জানা গেছে, গত ৪ নভেম্বর (4th November, 2022) খড়্গপুরের রেশমি কারখানাতে (Rashmi Metaliks) চারজন কনসালটেন্ট ইঞ্জিনিয়ার যোগ দিয়েছিলেন। তাঁরা খড়্গপুর গ্রামীন থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বহুতলের সাত তলায় ভাড়া থাকতেন বলে জানা যায়। সেই আবাসনের ২১৭৭ নং রুম থেকেই শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করল খড়্গপুর গ্রামীন থানার পুলিশ। মৃত ওই ইঞ্জিনিয়ারের নাম গাটুলিন রাসলান (Gatullin Ruslan)। বয়স ৬০।

রাশিয়ান ইঞ্জিনিয়ারের সচিত্র পরিচয়পত্র:

তবে, কিভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। ইতিমধ্যে, তাঁর সঙ্গে থাকা রাশিয়ার অন্য তিন ইঞ্জিনিয়ারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খুন নাকি আত্মহত্যা, না হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু? তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়্গপুর গ্রামীন থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে সবকিছু খতিয়ে দেখছেন মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দীপক সরকার, সিআই (খড়্গপুর) অতীন্দ্রনাথ দত্ত, খড়্গপুর গ্রামীন থানার OC আসিফ সানি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। রেশমি কর্তৃপক্ষের তরফে এক আধিকারিক জানিয়েছেন, “দিনকয়েক হল ওনারা এসেছিলেন অতিথি ইঞ্জিনিয়ার হিসেবে। ফ্ল্যাটে ওঁরা তিনজন (রাশিয়ান) একসঙ্গে থাকতেন। আমরা খবর পেয়েই পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং হাসপাতালেও যাই।”

উদ্ধার মৃতদেহ:

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago