Kolkata High Court

Primary TET: ফের মুখ পুড়ল পর্ষদের! সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে প্রাথমিকের ৩৯২৯ শূন্যপদে ২০১৪ টেট পাসদেরই নিয়োগের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১১ ডিসেম্বর: প্রাথমিকে ১৬,৫০০ নিয়োগে পড়ে থাকা ৩,৯২৯-টি শূন্যপদে নিয়োগ করতে হবে টেট পাস, প্রশিক্ষিত ও ইন্টারভিউ দেওয়া নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদেরই। যোগ্যতা ও মেধার ভিত্তিতে অবিলম্বে এই নিয়োগ করতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায় বহাল রেখে শুক্রবার (১১ নভেম্বর) জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০১৪ সালের পড়ে থাকা শূন্যপদে ২০১৪ সালের টেট উত্তীর্ণদেরই অধিকার। অন্যদের অর্থাৎ ২০১৭ টেট উত্তীর্ণদের সেখানে চাকরি পাওয়ার অধিকার নেই! শুক্রবার এমনই রায় দিল কলকাতা হাই কোর্ট।

সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ:

প্রসঙ্গত উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেই ২০১৪ টেট পাস নট ইনক্লুডেড মামলাকারীদের (পিটিশনারদের) দাবিকে মান্যতা দিয়ে সমস্ত পিটিশনারদের মেধার ভিত্তিতে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন ৩৯২৯-টি শূন্যপদে। এই রায়কেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। শুধু তাই নয়, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ৩৯২৯-টি শূন্যপদ পরবর্তী নিয়োগে অর্থাৎ ২০২২-এর নতুন নিয়োগ প্রক্রিয়ায় ক্যারি ফরওয়ার্ড করার ধৃষ্টতা দেখায় পর্ষদ। ২০১৪ টেট পাস প্রায় ১০ হাজারের বেশি নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী থাকা সত্ত্বেও তাঁদের বঞ্চিত করার চেষ্টা করে গৌতম পালের নেতৃত্বাধীন প্রাইমারি বোর্ড। এমনটাই অভিযোগ করেন ২০১৪ টেট পাস নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, ডিভিশন বেঞ্চে পর্ষদ যুক্তি দেয় কাট অফের মধ্যে আসতে পারেননি বাকিরা! এই পরিস্থিতিতে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ পর্ষদের এই যুক্তি উড়িয়ে দিয়ে বলে, ওই শূন্যপদে অধিকার ২০১৪ টেট পাসদেরই। মেধার ভিত্তিতে অবিলম্বে তাঁদের নিয়োগ করতে হবে এই শূন্যপদে‌। একইসঙ্গে, পর্ষদ নতুন করে যে ১১,৭৬৫ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল, সেখান থেকে এই ৩৯২৯টি শূন্যপদ বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। সবমিলিয়ে, নট ইনক্লুডেড সবার (প্রায় ১০ হাজার) চাকরি না হলেও, তাঁদের মধ্য থেকে এই মুহূর্তে প্রায় ৪ হাজার জন নিয়োগপত্র পেতে চলেছেন বলেই মনে করছেন তাঁদের আইনজীবী ও সংশ্লিষ্ট মহল।

নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago