Maoists

Maoist: ফের পশ্চিম মেদিনীপুরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার! ভূমিহীন আদিবাসীদের পাট্টার দাবি, চাঞ্চল্য এলাকায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল:জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে ফের মাওবাদী নামাঙ্কিত লাল কালিতে লেখা পোস্টার উদ্ধার! বৃহস্পতিবার সাতসকালে গড়বেতা থানার গনগনি এলাকায় মাওবাদী (Maoist) নামাঙ্কিত এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পোস্টারে লেখা হয়েছে, “ফরেস্ট ল্যান্ড ভূমিহীন আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করতে হবে।” পোস্টারের ওপরে ও নিচে লেখা যথাক্রমে- ‘মাওবাদী জিন্দাবাদ’ এবং ‘CPI- মাওবাদী’।

উল্লেখ্য, মাওবাদী নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ জঙ্গলমহল জুড়ে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’ (High Alert)। বুধবারের সাংবাদিক সম্মেলনে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (SP) দীনেশ কুমার এ প্রসঙ্গে জানিয়েছেন, “জঙ্গলমহল এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। চলছে নাকা তল্লাশি। আমরা সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি। তবে, এখনও তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।” এরই মধ্যে ফের নতুন করে পোস্টার উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়।

মাও নামাঙ্কিত পোস্টার গড়বেতায়:

যদিও, বৃহস্পতিবার সকালের ঘটনা প্রসঙ্গে জেলার এক পুলিশ আধিকারিকের দাবি, পোস্টার দেওয়ার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিসের তরফে। তবে প্রাথমিক অনুমান, স্থানীয় দুষ্কৃতীরাই মাওবাদীদের নাম নিয়ে লাল কালিতে লেখা এই পোস্টার চিটিয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, জঙ্গলমহলে মাওবাদী বলে কিছু নেই বলে দাবি করে শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “বিরোধীরাই এই সমস্ত নানা দাবি বা হুমকির কথা লাল কালিতে লিখে চিটিয়ে দিচ্ছেন জঙ্গলমহলে আতঙ্ক ছড়ানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়ায় সকলেই এখন ভালো আছেন।” যদিও, তৃণমূলের পক্ষ থেকেই মাও আতঙ্ক তৈরি করে পঞ্চায়েত নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago