Recent

Midnapore Accident: মেদিনীপুরের দুই যুবককে পিষ্ট করা ট্রাকটিকে আটক করল জেলা পুলিশ! ‘বালি গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে’ জানালেন SP

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: মঙ্গলবার ভোররাতে মেদিনীপুর শহরের দুই যুবককে পিষ্ট করে পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটিকে জাতীয় সড়ক থেকেই আটক করা হল! বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে, চালক পলাতক! তাঁর সন্ধান চালানো হচ্ছে। জানা গেছে, ৬ নং জাতীয় সড়কে খড়্গপুর গ্রামীণের উত্তর সিমলা এলাকা থেকে ওই ট্রাকটিকে মঙ্গলবার সকালে আটক করেছে কোতোয়ালী থানার পুলিশ।

জগন্নাথ মন্দিরের দুর্ঘটনা :

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার ভোর পৌনে তিনটা নাগাদ একটি বালিবাহী ট্রাক যথাক্রমে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চক এবং তার কয়েক মিনিটের মধ্যে ক্ষুদিরাম পার্ক সংলগ্ন আমতলার মোড়ে দুই যুবককে (মহতাবপুরের বুদ্ধদেব সাহা এবং অলিগঞ্জেল শেখ হসমত) পিষে দিয়ে চলে যায়। প্রথম ক্ষেত্রে, পথ কুকুরের তাড়া খেয়ে দিকবিদিক-জ্ঞানশূন্য হয়ে রাস্তা পারাপার করার সময় দ্রুতগতির বালি ট্রাক পিষে দেয় যুবককে! তারপর, আরও গতি বাড়িয়ে এবং বেপরোয়া হয়ে ওই ট্রাকটি আমতলায় গিয়ে ফের এক যুবককে পিষ্ট করে পালিয়ে যায়! তারপরই, পিছু ধাওয়া করে কোতোয়ালী থানার পুলিশ। খড়্গপুর গ্রামীণ থানার উত্তর সিমলা (বসন্তপুরের আগে) এলাকায় বালিভর্তি ট্রাকটিকে রেখে পালিয়ে যায় চালক! তবে, শহরে বালি ভর্তি গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। শহরের কেরানীচটি সহ আরও দুটি নাকা চেকিং পয়েন্ট বাড়ানো হবে বলেও তিনি জানিয়েছেন। তবে, পথ কুকুরদের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার বার্তা দেওয়ার সাথে সাথে, পুলিশি নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলা পুলিশ সুপার দীনেশ কুমার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago