Maoists

জেলা শহর মেদিনীপুরে মাও-নামাঙ্কিত পোস্টার! ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই’ জানালেন পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের অদূরে গোলাপীচকের কাছে ইশ্বরপুর এলাকায় শনিবার সকালে উদ্ধার হল একটি লাল কালিতে লেখা মাওবাদী (সিপিআই- মাওবাদী) নামাঙ্কিত পোস্টার। যদিও এই পোস্টারটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি বললেন, “এখানে বিভিন্ন সম্প্রদায়ের দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে। তাই, মাওবাদী বলে মনে হচ্ছেনা! আতঙ্কিত হবেন না। পুলিশ সতর্কিত নজর রেখেছে।”

মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার :

উল্লেখ্য যে, মেদিনীপুর শহরের ৪ নং ওয়ার্ডের ঈশ্বরপুর এলাকায় সকাল-সকাল লাল কালিতে লেখা একটি পোস্টার দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপরই, খবর দেওয়া হয় কোতোয়ালী থানায়। পুলিশ এসে পোস্টারটি উদ্ধার করে নিয়ে যায়। তবে, মাওবাদী পোস্টার বলে মানতে রাজি হননি পুলিশ আধিকারিকরা। তবে, পোস্টারটিতে স্পষ্টতই শাসকদল এবং রাজ্য সরকারকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে। এতে লেখা ছিল- “আদিবাসীদের পাট্যা দেওয়া হচ্ছে না কেন, অকারণে হেনস্থা করা হচ্ছে কেন?”, “টাকার বিনিময়ে চাকরির পদ বিক্রি করা হচ্ছে কেন?”, “চাকরির লোভ দেখিয়ে মাওবাদীদের কেনা যাবেনা!” প্রভৃতি। এ নিয়ে শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “মা মাটি মানুষের সরকারের উন্নয়নের কাজকর্ম সহ্য করতে না পেরে, কেউ বা কারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে আছেন, সমস্ত সম্প্রদায়ের জন্য তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। প্রকৃত মাওবাদীদের মূলস্রোতে ফেরানোর কান্ডারীও তিনি।”

মাও নামাঙ্কিত পোস্টার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago