Arrested

মেদিনীপুরের মোবাইল চুরি কাণ্ডে মালদার কালিয়াচকের দুষ্কৃতীকে গ্রেফতার করল জেলা পুলিশের টিম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: মেদিনীপুর শহরের কেরানীটোলায় মোবাইল চুরি কাণ্ডে মালদার কালিয়াচকের এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কোতোয়ালী থানা। শুক্রবার সইফুল মিদ্যা এবং তার এক সাগরেদ-কে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালী থানার পুলিশ। মেদিনীপুর শহর সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতীমূলক কাজ করলেও, এরা ঘাঁটি গেড়েছিল খড়্গপুর শহরে। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি এও জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অম্লান কুসুম ঘোষের নেতৃত্বে কোতোয়ালী থানার আইসি এবং খড়্গপুর টাউন থানার আইসি যৌথভাবে অভিযান চালিয়ে এই দুষ্কৃতীকে পাকড়াও করেছে। উল্লেখ্য যে, গত ২৭ আগস্ট (২০২১) রাতের অন্ধকারে মেদিনীপুর শহরের কেরানীটোলায় অবস্থিত একটি মোবাইল দোকানের দেওয়াল ভেঙে লক্ষাধিক টাকার মোবাইল চুরি করেছিল সইফুল ও তার সঙ্গী।

সইফুল মিদ্যা ও তার সঙ্গীকে দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ :

প্রসঙ্গত, ফাস্ট লাইফ নামক ওই দোকানের মালিক আনিসুর রহমান গত ২৭ আগস্ট অভিযোগ জানিয়েছিলেন, বেশ কিছু নগদ টাকা এবং লক্ষাধিক টাকার মোবাইল ছিল দোকানে। ২৬ আগস্ট রাত সাড়ে ৯ টা নাগাদ তিনি দোকান বন্ধ করেছিলেন। ২৭ আগস্ট সকালে দোকান খোলার পর তিনি দেখেন, দোকানের পেছনের দিকে দেওয়াল ভাঙা রয়েছে এবং দোকানের মধ্যে থেকে সমস্ত মোবাইল উধাও। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি- তে দেখা যায় পিপিই কিট পরে দোকানে ঢুকে মোবাইল চুরি করছে এক দুষ্কৃতী! সেই দুষ্কৃতী সইফুল মিদ্যা-কে অবশেষে প্রায় দেড় মাস পর গ্রেফতার করল জেলা পুলিশ। এই সইফুলের বাড়ি মালদার কালিয়াচকে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তার কাছ থেকে চুরির একাধিক আনুষঙ্গিক জিনিসপত্র, বিভিন্ন স্ক্রু ড্রাইভার, একাধিক মোবাইল উদ্ধার করা হয়েছে। যে ১৬৪ টি মোবাইল চুরি হয়েছিল, তার মধ্যে কিছু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। দুষ্কৃতীমূলক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্যই এই দুষ্কৃতী খড়্গপুর শহরে ঘাঁটি গেড়েছিল বলে জেলা পুলিশের অনুমান। শনিবার তাকে ও তার সঙ্গী-কে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

এভাবেই প্রাচীর ভেঙে চুরি করা হয়েছিল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago