Maoists

Maoist: মাও নাশকতার আশঙ্কায় এবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্টেশনে তল্লাশি অভিযান রেল পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: জঙ্গলমহল জুড়ে মাওবাদী নাশকতার আশঙ্কা! রাজ্য পুলিশ তথা জেলা পুলিশের পক্ষ থেকে আগেই তৎপরতা লক্ষ্য করা গেছে। এবার, নাশকতার আশঙ্কায় জঙ্গলমহলের বিভিন্ন স্টেশনে, তল্লাশি চালাল রেল পুলিশের বোম স্কোয়াড টিম। শুক্রবার, দিনভর দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের জঙ্গল অধ্যুষিত বিভিন্ন স্টেশনগুলোতে মেটাল ডিটেক্টর এবং স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হল রেল পুলিশের বিশেষ টিমের পক্ষ থেকে। পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলা, শালবনী, গোদাপিয়াশাল, গড়বেতা, চন্দ্রকোনা রোড থেকে শুরু করে পুরুলিয়ার আদ্রা প্রভৃতি স্টেশনে চললো তল্লাশি অভিযান। যদিও, এই বিষয়ে রেলের তরফে কোন বিবৃতি জারি করা হয়নি।

রেল পুলিশের তল্লাশি অভিযান :

প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক কালে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,‌ বাঁকুড়া সহ জঙ্গলমহল জেলা জুড়ে মাও আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় তৎপর হয়েছিল রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ডিজি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন এবং জেলা পুলিশ-কে সজাগ-সতর্ক থাকার নির্দেশ দিয়ে যান। তারপর থেকেই জেলা পুলিশের তরফে বেশকিছু সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহন করা হয়। জেলা জুড়ে একদিকে বাড়ানো হয় নাকা চেকিং পয়েন্ট এর সংখ্যা, জঙ্গলমহলের পিড়াকাটা সহ বেশ কয়েকটি স্থানে লাগানো হয় CCTV ক্যামেরা। মাওবাদীদের নাম করে জঙ্গলমহলের একাধিক জায়গায় পোস্টার দেওয়ার অভিযোগে পুলিশ তদন্তে নেমে গ্রেফতারও করে বেশ কয়েকজনকে। এবার, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী, গড়বেতা, চন্দ্রকোনারোড সহ বিভিন্ন স্টেশনে নাশকতার আশঙ্কায় রেল পুলিশের তরফে চলল তল্লাশি। শুক্রবার বোম স্কোয়াডের একটি টিম একাধিক স্টেশনে তল্লাশি চালায়। রেল লাইন থেকে শুরু করে, স্টেশনে আসা যাত্রীদের ব্যাগ পত্রেও মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হল।

যাত্রীদের ব্যাগেও তল্লাশি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago